কৃষি সময়
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজীপুরে ১৩ জলাশয়ে ২৮৫ কেজি পোনা অবমুক্ত

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা ঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি ফিরিয়ে আনা ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে  বিভিন্ন জলাশয় ও নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ১৩ টি স্থানে মোট ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন জলাশয় ও নদী রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ পুকুর ঘাটে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। 

এসময় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রাসেল সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এ সময় সংসদ সদস্য সেলিম রেজা বলেন, দেশীয় অনেক মাছের প্রজাতি বর্তমানে বিলুপ্তির পথে। জলাশয় ও নদীতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করার পাশাপাশি মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা গেলে দেশীয় মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব হবে। দেশীয় মাছ সংরক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া খাল খনন না হওয়ায় ব্যহত চাষাবাদ

1

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

2

অনাবাদি থাকার শঙ্কায় সাড়ে তিন হাজার হেক্টর জমি

3

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

4

মৎস্যখাতের সাফল্য থেকে টেকসই সমৃদ্ধির অভিযাত্রা

5

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

6

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

7

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

8

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রিতে কঠোর অভিযান চলবে

9

দুই লজ্জাবতী বানর উদ্ধার

10

চায়না ম্যাজিক জাল ধ্বংস

11

ঘেরের অনাবাদি জমিতে তরমুজ চাষ

12

নার্সারির গ্রাম বাসুদেবপুর

13

রঙিন মাছ ও সমন্বিত খামারে রাহুলের ভাগ্য বদল

14

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

17

টাঙ্গাইলের প্রবেশদ্বার বর্জ্যের দখলে

18

পূর্বাঞ্চলের বৃহৎ ধানের মোকামে নেই অবকাঠামো

19

পাচারের শিকার ১০৩টি টিয়া অবমুক্ত

20