কৃষি সময়
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনের ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেদের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছে সরকার। এই প্রথমবারের মতো পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (২০২৬-২৭ অর্থ বছর) ৬৬১ দশমিক ৬৮ মেট্রিকটন খাদ্য সহায়তার চাল বরাদ্দ দেয়া হয়।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বন বিভাগের তথ্য মতে, সুন্দরবনের (পূর্ব ও পশ্চিম বন বিভাগ) তালিকাভুক্ত জেলের সংখ্যা ১৭ হাজার ৯৪০ জন। পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে ৮ হাজার ৫৪০ জন এবং পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে তালিকা ভূক্ত জেলের সংখ্যা ৯ হাজার ৪০০ জন।

২০২০ সাল থেকে জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে বন বিভাগ প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ ও বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ রাখে। এ সময় কর্মহীন হয়ে পড়েন হাজারো জেলে। 

দীর্ঘদিন ধরে বনজীবীদের দাবি ছিল তিন মাস বনে প্রবেশ নিষিদ্ধকালে জেলেদের বিকল্প জীবিকার ব্যবস্থা বা খাদ্য সহায়তা নিশ্চিত করা। সমুদ্রগামী জেলেদের জন্য নিষেধাজ্ঞাকালে খাদ্য সহায়তার ব্যবস্থা থাকলেও সুন্দরবনের বনজীবীরা ছিলেন এ সুবিধা থেকে বঞ্চিত। তাদের এই দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো এই জনগোষ্ঠীকে খাদ্য সহায়তার আওতায় আনার সিদ্ধান্ত নেয় সরকার।

এদের মধ্যে প্রথম পর্যায় নিবন্ধিত ৮ হাজার ২৭১ জন জেলেকে এই সহায়তার আওতায় আনা হয়।

নিষিদ্ধকাল তিন মাস হলেও প্রথমবার বরাদ্দ এসেছে জুলাই ও আগস্ট মাসের। এই মাসে ৮০ কেজি করে চাল পাবেন তালিকাভূক্ত জেলে পরিবারগুলো।

এদিকে সরকারের এই উদ্যোগে নিবন্ধিত জেলেদের মুখে হাসি ফুটলেও, এখনো অনিবন্ধিত রয়ে গেছে অসংখ্য জেলে। অনিবন্ধিত জেলেরা সংশ্লিষ্ট এাকার মৎস্য অফিসে ধর্ণা দিয়েও করাতে পারছেন না নিবন্ধন। তাদের মাঝে দেখা দিয়েছে হতাশা।

পূর্ব বন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বললেন, জেলেদের দীর্ঘদিনের দাবি এবং বন বিভাগের বার বার আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার সুন্দরবনের ওপর নির্ভরশীল বেকার জেলেদের খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বললেন, প্রথমবার সুন্দরবনের জেলে পরিবরকে খাদ্য সহায়তা দেওয়ার যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। এতে নিষিদ্ধকালীন কর্মহীন দরিদ্র জেলে পরিবারগুলো অনেক উপকৃত হবে। তবে বন বিভাগের তালিকাভূক্ত অর্ধেক জেলে এই সহায়তার বাইরে রয়েছেন। তাদেরকেও আগামীতে সম্পৃক্ত করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

1

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

2

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

3

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

4

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

7

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

8

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

9

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

10

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

11

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

12

সুন্দরবনের ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

13

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

14

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

15

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

16

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

17

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেঃ কৃষিমন্ত্রী

20