কৃষি সময়
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেঁপে চাষে ওমরের মাসে লাখ টাকা আয়

বাগেরহাট সংবাদদাতাঃ 
ইউটিউব দেখে মাছের ঘেরের পাড়ে পেঁপে চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন ওমর ফারুক নামে এক উদ্যোক্তা। মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে তিনি এখন ৮ বিঘা জমিতে পেঁপে চাষাবাদ করছেন। চলতি মৌসুমে এরই মধ্যে প্রায় চার লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন। পুরো মৌসুমে আরও ২০-২৫ লাখ টাকার পেঁপে বিক্রির প্রত্যাশা করছেন তিনি।  এ চাষাবাদ থেকে এখন প্রতি মাসে লাখ টাকা আয় করছেন। যার মধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সফল এ উদ্যোক্তা বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর ইউনিয়নের বাসিন্দা। 

জানা যায়, এ উদ্যোক্তা দীর্ঘদিন ধরে কৃষির সাথে জড়িত। ইউটিউবে ভিডিও দেখে তিনি তার মাছের ঘেরের পাড়ে পেঁপে চাষাবাদ শুরু করেন। প্রথমে তেমন সফল না হলেও এখন আট বিঘা জমিতে এ চাষাবাদ করছেন। সেখানে রয়েছে মানিকগঞ্জ থেকে সংগ্রহ করা ‘রাজশাহী’ ও ‘গ্রিন শাহী’ জাতের পেঁপেগাছ। ঘেরের চারপাশের পাড় জুড়ে সারি সারি পেঁপেগাছ। প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে পেঁপে। গাছের গোড়া থেকে শুরু করে ওপর পর্যন্ত ফল ধরেছে। প্রতিটি গাছে পাঁচ থেকে আট কেজি ওজনের পেঁপে ধরেছে। কোনো কোনো পেঁপের ওজন ১০ কেজি পর্যন্ত। এ পর্যন্ত প্রায় ৩৮০ মণ পেঁপে বিক্রি করেছেন তিনি। এর মধ্যে ২০০ মণ কাঁচা ও ১৮০ মণ পাকা পেঁপে। বর্তমানে কাঁচা পেঁপে প্রতি কেজি ১৫ টাকা এবং পাকা পেঁপে ৪০ টাকা দরে বিক্রি করছেন। 

‘বিসমিল্লাহ এগ্রো ফার্ম’ নামে এই পেঁপে বাগান থেকে চারা তৈরির জন্য খামারে গড়ে তুলেছেন নার্সারিও। সেখানে প্রায় ৫০ হাজার চারা উৎপাদন করেছেন। এরই মধ্যে ২০ হাজার চারা বিক্রি হয়েছে। প্রতিটি চারা বিক্রি করছেন ২৫ টাকা দরে।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, শিক্ষিত হলেও এখনো বেকার। চাকরির চেষ্টা করে ভালো কিছু করতে পারিনি। আমাদের এলাকার ওমর ভাইয়ের পেঁপে বাগান দেখে অনুপ্রাণিত হয়েছি। আমার ছোট একটি জমি রয়েছে। সেখানে প্রাথমিকভাবে পেঁপে চাষ শুরু করতে চাই। তার নার্সারি থেকে চারা নিয়ে চাষাবাদ ও পরিচর্যার পরামর্শ নেব।

উদ্যোক্তা ওমর ফারুক বলেন, তিন মাস ধরে পেঁপে বিক্রি করছি। এ পর্যন্ত প্রায় ৩৮০ মণ পেঁপে বিক্রি করে চার লাখ টাকার মতো পেয়েছি। গাছগুলো থেকে আরও দীর্ঘ সময় ফল পাওয়া যাবে। সব মিলিয়ে আরও ২০ থেকে ২৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছি। আমার হিসাব অনুযায়ী, প্রতিটি গাছ থেকে অন্তত এক হাজার টাকা আয় হলেও ভালো অঙ্কের টাকা পাওয়া সম্ভব। আমি চাই, বাগেরহাটসহ দেশের বেকার যুবকরা অল্প জমি কিংবা জমি ইজারা নিয়ে পেঁপে চাষ শুরু করুন। সঠিক জাত নির্বাচন ও পরিচর্যা করতে পারলে তারাও স্বাবলম্বী হতে পারবেন। এ কাজে প্রয়োজনীয় পরামর্শ দিতেও আমি প্রস্তুত।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় মাছের ঘের থাকলেও ঘেরের আইল ও পাড়ের জমি অব্যবহৃত পড়ে থাকে। মাঝারি লবণাক্ত এলাকায় এসব জমিতে উন্নত জাতের পেঁপে, মাল্টা ও লতাজাতীয় সবজি চাষ করে বাড়তি আয় করা সম্ভব। বিশেষ করে শাহী, গ্রিন লেডি, টপ লেডি ও রেড লেডি জাতের পেঁপের ফলন ও বাজারমূল্য ভালো।
পেঁপে একটি লাভজনক ও সম্ভাবনাময় ফসল। ওমর ফারুক মাছের ঘেরের পাড়ে রাজশাহী ও গ্রিন শাহী জাতের পেঁপে চাষ করে ভালো ফলন পেয়েছেন। তার এ উদ্যোগ অন্য কৃষক ও বেকার যুবকদের উদ্বুদ্ধ করতে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

1

দুই কাতলা বিক্রি হলো ১ লাখ ১৭ হাজার

2

হাঁস খামারে দুই বন্ধুর আয় ৩০ লাখ টাকা

3

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

4

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

5

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

6

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

9

তিন বিভাগে বন্যার শঙ্কা

10

নদীর তীরে ভেসে এলো মৃত তিমি

11

মেছো বিড়াল পিটিয়ে হত্যা

12

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

13

৭ মাস পর উৎপাদনে ফিরছে যমুনা সার কারখানা

14

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

15

কুড়িগ্রামে সারের দাবীতে কৃষকদের হট্টগোল ভাঙচুর

16

দুম্বা পালনে রবিউলের সফলতা

17

হিমাগারের আলুতে ১৩৩ কোটি লোকসানের শঙ্কা

18

সোনালি ফসল কাটায় ব্যস্ত জুমিয়ারা

19

পার্টনার প্রকল্পের গতি ফেরাতে মাসিক কর্মপরিকল্পনার নির্দেশ ন

20