কৃষি সময়
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

কৃষি সময় ডেস্কঃ নীলফামারীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হওয়ায় দেখা দিয়েছে বন্যা।

বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

তিস্তার পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা ও ভেলা। পানিবন্দি মানুষ গৃহপালিত পশু, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, উজানের পানি প্রবাহ অব্যাহত থাকা এবং ভারী বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় নদীতীরবর্তী এলাকায় হালকা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

1

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

2

৪২ হাজার রিল কারেন্ট জাল জব্দ

3

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু-- মৎস্য ও প্রাণ

4

পানের বরজ যেন কৃষকের ‘নগদ ব্যাংক’

5

তাড়াশে গরু চুড়ির হিড়িক

6

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

7

রঙিন মাছ চাষে আব্দুল্লাহর সাফল্য

8

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

9

বৃষ্টির মতো উপর থেকে ফসলি জমিতে সেচ পদ্ধতি বিএডিসির

10

দেশে ক্ষুদ্র কৃষকের বার্ষিক আয় ৩৪ হাজার টাকার কম

11

বিপন্ন রায়েন্দা খাল ঝুঁকিতে সুন্দরবন

12

তরমুজ চাষে কৃষকের সাফল্য

13

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

14

কৃষকের জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

15

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

16

সার নিয়ে হার্ডলাইনে সরকার

17

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

18

পানিপ্রবাহ আটকে ভেশালে জালে মাছের বংশ ধ্বংস

19

দুজন দিয়ে চলছে মৎস্য অফিসের কার্যক্রম

20