কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘেরের অনাবাদি জমিতে তরমুজ চাষ

গোপালগঞ্জ সংবাদদাতাঃ 
গোপালগঞ্জে মাছের ঘেরে পরিত্যক্ত,ফাঁকা স্থানে অসময়ের তরমুজ চাষাবাদ করা হচ্ছে। ঘেরে মাছ আর পাড়ে তরমুজ চাষ করে কৃষকরা এখন ভাল লাভবান হচ্ছেন। এতে ক্রমেই এ চাষাবাদের পরিধি বাড়ছে। 

জেলা সদও,টুঙ্গিপাড়া,কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এখন এই চাষাবাদ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এখানকার ছোট পুকুর থেকে মাছের বড় ঘেরের দিকে তাকালেই এই চাষাবাদ দেখা যাচ্ছে। কয়েক বছর আগে ঘেরের পাশের অনাবাদি জমিতে তরমুজ চাষ শুরু করেন গোপালগঞ্জের অল্প কয়েকজন কৃষক। তাদের সফলতা দেখে ধীরে ধীরে বাড়ছে তরমুজ চাষ করা কৃষকের সংখ্যা। অব্যবহৃত জমি কাজে লাগিয়ে এখন বাড়তি আয় করছেন কৃষকরা।
গোপালগঞ্জ সদর উপজেলায় অন্তত অর্ধ শতাধিক কৃষক এবার ব্ল্যাক সুইট, বেঙ্গল টাইগার ও সোনিয়া জাতের তরমুজ চাষ করছেন।

চাষীরা বলছেন,অসময়ের তরমুজ রসালো ও মিষ্টি। খেতেও সুস্বাদু। বাজারে এর চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়। ফলে কম সময়ে ভালো ফলন পেয়ে তারা লাভবান হচ্ছেন।

তরমুজ চাষি দিলীপ বিশ্বাস জানান, আগে তাদের ঘেরের পাশের জমি অনাবাদি পড়ে থাকত। কৃষি বিভাগের পরামর্শ ও কৃষি উপকরণ সহায়তা পেয়ে সেখানে তরমুজ চাষ শুরু করেন। এ বছরও ফলন ভালো হয়েছে। ভালো দামে তরমুজ বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন তিনি।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মামুনুর রহমান জানান, আগে কৃষকেরা ঘেরপাড়ে শুধু শাকসবজি চাষ করতেন। এখন তরমুজ চাষ করে তারা তুলনামূলক বেশি লাভবান হচ্ছেন। ফলে ঘেরপাড়ের অনাবাদি জমি কাজে লাগানোর পাশাপাশি কৃষকের আয়ও বাড়ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগুন ও লাউ চাষে লিটনের বাজিমাত

1

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

4

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

5

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

6

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

7

জমজমাট সাপাহার আম বাজার

8

শখের ছাদবাগান এখন আয়ের পথ

9

আসিয়ানের সঙ্গে দেশের সম্পর্ক উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ

10

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

11

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

12

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

13

নদী দখলের মহোৎসবে

14

জলবায়ু-স্মার্ট কৃষিতে নেতৃত্বে বাংলাদেশ

15

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

16

বেগুন চাষে মাঈনের সাফল্য

17

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

18

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

19

পবিপ্রবি শিক্ষার্থীদের বাস ভাসা মওকুফ

20