কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড শুঁটকি মহাল

কক্সবাজার সংবাদদাতাঃ 
মধ্যরাতে সৃষ্ট আকস্মিক ঝড়ো হাওয়ার তাণ্ডবে কঙ্বাজারের ঐতিহ্যবাহী নাজিরারটেক শুঁটকি মহালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে শুঁটকি মহালের অন্তত ২০টি ঘর ও দোকান সম্পূর্ণ বিধ্বস্তের সাথে গুদামে সংরক্ষিত কাঁচা ও প্রক্রিয়াজাত কোটি টাকার মাছ বাতাসে উড়ে গিয়ে এবং পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

সোমবার মধ্যেরাতে এ ঘটনা ঘটে।

কক্সবাজার শহর থেকে তিন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রায় ১০০ একর জমিতে গড়ে উঠেছে নাজিরারটেক শুঁটকি মহাল। প্রতি মৌসুমে এখান থেকে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির জন্য ৫০ থেকে ৬০ হাজার টন শুঁটকি উৎপাদন করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।

নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, মধ্যরাতে হঠাৎ ভারী বৃষ্টির সঙ্গে বাতাস বাড়তে থাকে। একপর্যায়ে বাতাসের তীব্রতায় শুঁটকি পল্লির আড়তগুলোর চাল উড়ে যায় এবং মাচায় রাখা মাছ বাতাসে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের দাবি, ঝড়ে ১৫-২০টি ঘর ও আড়ত ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ১ কোটি টাকার লোকসান হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের দ্রুত জরুরি সহযোগিতা ও সহায়তা কামনা করেছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

1

রক্তদহ বিলের জলবদ্ধতা কৃষকের গলার কাঁটা

2

মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ

3

বাগেরহাটের ঢেঁড়স চাষীরা হতাশ

4

কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির- উদ-দৌলা

5

১৬ মাস ধরে বন্ধ আগুগঞ্জ সার কারখানা

6

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

7

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

8

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

9

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

10

কৃষি সম্প্রসারণ অধিদফতরে তৃতীয় গ্রেডের পদোন্নতিতে জ্যোষ্ঠতা

11

২ উপজেলার কৃষকের স্বপ্ন পানির নিচে

12

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

13

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

14

কোল্ড স্টোরেজে বিদ্যুতের বিল বাড়ায় প্রভাব পড়তে যাচ্ছে কৃষকের

15

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

16

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

17

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

18

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

19

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

20