সিলেট সংবাদদাতাঃ
নির্মমভাবে পিটিয়ে একটি মেছো বিড়াল হত্যার অভিযোগ উঠেছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। এই বন্য প্রাণীটিকে পিটিয়ে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক স্কুলছাত্রী মেছো বিড়ালটিকে দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে ছুটে এলে প্রাণীটি পার্শ্ববর্তী একটি কবরস্থানে গিয়ে আশ্রয় নেয়। পরে কয়েকজন ব্যক্তি সেখান থেকে প্রাণীটিকে খুঁজে বের করে পিটিয়ে হত্যা করেন
।
বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম জানান, বন্য প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ।
কৃ/স/জয়