কৃষি সময়
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ একর বনভূমি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের অভিযান চালিয়ে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা ফল ও সুপারির বাগান উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কমলগঞ্জে সংরক্ষিত বন অঞ্চলের রাজকান্দি রেঞ্জের আদমপুর বিটের কালিঞ্জি বসতি নাসক এলাকায় এ অভিযান চালানো হয়। বন বিভাগ, উপজেলা প্রশাসন ও কমলগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, একটি মহল দীর্ঘদিন ধরে বনের এ বিশাল জায়গা অবৈধভাবে দখল করে ফল ও সুপারি চাষ করে আসছিল। অভিযান চালিয়ে চাষাবাদকৃত এসব জমি উচ্ছেদ করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়। সংরক্ষিত বনের ভেতরের জলাশয়ে বাঁধ দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা একটি অবৈধ পুকুরের পাড় কেটে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক ও রাজকান্দি রেঞ্জার প্রিতম বড়ুয়া জানান, সংরক্ষিত রাজকান্দি রেঞ্জের আদমপুর বিটের কালিঞ্জি বসতি নাসক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে।

কমলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

1

দেশে ক্ষুদ্র কৃষকের বার্ষিক আয় ৩৪ হাজার টাকার কম

2

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

3

পিরোজপুরে ব্যতিক্রমী ভাসমান পেয়ারার বাজার

4

ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি

5

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

6

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

7

নেত্রকোণায় লাউয়ের বাম্পার ফলন

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

10

সিরাজগঞ্জের কাজিপুরে ২০০ টাকার নিচে নেই মাছ ও মুরগি

11

ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

12

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই

13

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

14

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

15

তরমুজ চাষে জাকিরের বাজিমাত

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

আসিয়ানের সঙ্গে দেশের সম্পর্ক উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ

18

কিংস প্যালেসের পিজন স্কোয়ার-মানুষের সঙ্গে কবুতরের বন্ধুত্বপূ

19

১৩ জেলায় ঘনিয়ে আসছে বন্যা

20