কৃষি সময়
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল বাকৃবি

কৃষি সময় প্রতিবেদক:
ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অসংগতির অভিযোগ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কে. এস. এম. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। 

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদা, ভাবমূর্তি, স্বচ্ছতা ও স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বিষয়টির সত্যতাও নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের কর্ণধার কে. এস. এম. মোস্তাফিজুর রহমান ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, আর্থিক অসংগতি এবং অন্যান্য গুরুতর অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে. এস. এম. মোস্তাফিজুর রহমান দেশের কৃষি উপকরণ ব্যবসায় পরিচিত একজন উদ্যোক্তা। ২০০২ সালে কৃষি রাসায়নিক পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তিনি ওয়ান ফার্মা লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও পরিচিত। 

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক কমিটির 
সদস্য। গত ২৪ নভেম্বর ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত মামলা এবং অর্থায়নসহ বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছে গণমাধ্যম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদা, ভাবমূর্তি, স্বচ্ছতা ও স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য যাচাই না করেই অসতর্কতাবশত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বায়ত্তশাসিত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার একাডেমিক মর্যাদা, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী কোনো কর্মকাণ্ড বা সংশ্লিষ্টতার ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ‘স্ট্রেংদেনিং বিএইউ-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ফর রিসার্চ এঙ্েিলন্স, ইনোভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন’ প্রকল্পের আওতায় ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারকটি সম্পাদিত হয়েছিল। 

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ লাখ টাকার রসুন সহ আটক ২

1

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

2

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

3

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

4

মান সনদ ছাড়াই ফিড ব্যবসাঃ ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

5

ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল বাকৃবি

6

গোমতীর চরে মুলার বাম্পার ফলন

7

বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে টাঙ্গাইলের আনারস

8

হরিণ বন্য শূকর উদ্ধার

9

শামুক না থাকায় কমছে অতিথি পাখি

10

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

11

খেজুরের বিচি থেকে কফি তৈরি

12

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

13

এ বছর পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি: কৃষিমন্ত্রী

14

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

15

পেঁপে চাষে ওমরের মাসে লাখ টাকা আয়

16

কৃষকের খরাসহনশীল জাতের ধান উদ্ভাবন

17

বগুড়ার উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

18

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

19

দেশি মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে রংপুরে চাষিরা

20