কৃষি সময়
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বড়বাড়ী হাটে কোটি টাকার কলা বেচাকেনা

লালমনিরহাট সংবাদদাতাঃ 
লালমনিরহাট জেলা সদরের ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাটে প্রতিসপ্তাহে বিক্রি হচ্ছে কোটি টাকার কলা। স্থানীয় চাষীরা এ হাটে সহজেই কলা বিক্রি করতে পারছেন। দুর-দুরান্তের পাইকার কলা কিনতে আসছেন এই হাটে। তাদের মাধ্যমে এখানকার কলা যাচ্ছে সারা দেশে। 

জানা যায়, গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িতে পারিবারিক চাহিদা মেটাতে কমবেশি কলা গাছ রয়েছে। পাশাপাশি বাণিজ্যিকভাবেও কলার চাষ হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে জেলায় ১২৩ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। একটি কলা গাছে সাধারণত একটি কাঁদি বা পিঁড় ধরে। জাত ও আকারভেদে এতে একাধিক ছড়া থাকে। প্রতিটি ছড়ায় একাধিক কলা থাকে। কাঁদি বা পিঁড়ের আকার ও কলার সংখ্যা জাতভেদে ভিন্ন হয়। এ অঞ্চলের চাষীরা কলা চাষাবাদ করে বেশ সাফল্য পাচ্ছেন। 

সরেজমিনে এই হাটে দেখা যায়, হাটজুড়ে সারি সারি কলার কাঁদি। ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি, কলা বাছাই ও ট্রাকে বোঝাইয়ের ব্যস্ততা। সাগর, মালভোগ, চিনি চম্পা, আটিয়া ও মনুয়াসহ বিভিন্ন জাতের কলা বেচাকেনা হচ্ছে। সপ্তাহের শনি ও বুধবার বসে এ হাট। এই দুই হাটে কোটি টাকার কলা কেনাবেচা হচ্ছে। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। 

লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে কলা বিক্রি করতে আসেন। এখান থেকে কলা ব্যাপারীদের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়। 
হাটের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাত, মান ও আকারভেদে প্রতি কাঁদি বা পিঁড় সাগর কলা ২০০ থেকে ৪৫০ টাকা, মালভোগ ২৫০ থেকে ৮০০ টাকা, চিনি চম্পা ২০০ থেকে ৪৫০ টাকা এবং মনুয়া ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। 

কুড়িগ্রামের রাজারহাটের কলা চাষী জলিল উদ্দিন (৪৬) বলেন, আমার আড়াই বিঘা জমিতে সাগর কলার ভালো ফলন হলেও প্রতিটি কাঁদি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করতে হয়েছে। অথচ হাটে প্রতি হালি কলা ১০ থেকে ১৫ টাকা হলেও খুচরা বাজারে তা ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

ফুলবাড়ী উপজেলার কলা চাষি আলেফ উদ্দিন (৫০) বলেন, কলা চাষে প্রতি বিঘায় বছরে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। বাজার ভালো থাকলে প্রায় লাখ টাকার কলা বিক্রি করা যায়। 

স্থানীয় কলা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বুধবারের বড় হাটে প্রায় ১২ হাজার এবং শনিবার প্রায় ৮ হাজার কলার কাঁদি বেচাকেনা হয়। সপ্তাহে দুই দিনের হাটে অন্তত ২০ হাজার কাঁদি কলা বিক্রি হয়।
হাটের কলা ব্যবসায়ী নাজমুল হোসেন (৫০) বলেন, পরিবহন খরচসহ নানা ব্যয় মিটিয়ে পাইকারদের কলা সরবরাহ করতে হয়। হাটে বাইরের পাইকারের সংখ্যা বাড়লে প্রতিযোগিতা তৈরি হবে এবং কৃষকেরা ভালো দাম পাবেন।

স্থানীয় কলা ব্যবসায়ী জহির উদ্দিন,মো. ফারুক আহমেদ জানান, বুধবারের হাটে প্রায় ৬০ থেকে ৬২ লাখ টাকা এবং শনিবার ৪০ থেকে ৪৫ লাখ টাকার কলা বেচাকেনা হয়। সপ্তাহের দুই দিনের হাটে অন্তত এক কোটি টাকার কলা বিক্রি হয়। রমজান মাসের আগে এবং গরমকালে সরবরাহ ও বেচাকেনা আরও বেড়ে যায়।

বড়বাড়ী হাটের ইজারাদার রহিম উদ্দিন (৭৮) বলেন, হাটে বেচাকেনা বাড়াতে জেলার বাইরের পাইকারদের আকৃষ্ট করা প্রয়োজন। এতে ক্রেতা বাড়ার পাশাপাশি কৃষকেরাও ন্যায্যমূল্য পাবেন।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন জানান, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী। পরিকল্পিত চাষ, আধুনিক পরিচর্যা ও উন্নত বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে কলা এ অঞ্চলের কৃষকদের আয়ের অন্যতম উৎস হতে পারে। ন্যায্যমূল্য নিশ্চিত হলে এ চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩টি টিয়া পাখি অবমুক্ত

1

মৎস্যখাতের সাফল্য থেকে টেকসই সমৃদ্ধির অভিযাত্রা

2

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

3

নিরাপদ সবজি উৎপাদনে নতুন উদ্যোগ

4

৮ কোটির চিংড়ি ল্যাব অকার্যকর

5

বেড়ায় শিক্ষকের ব্ল্যাক রাইস চাষে সাফল্য

6

করাতকলে উজাড় হচ্ছে বন

7

৪ দিনে জব্দ ৩ হাজার বস্তা সার

8

চাঁদপুর মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য

9

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

10

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

11

সাগরে জাল ফেললেই লোকসান

12

তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

13

৩ শতাধিক পাখি অবমুক্ত

14

জিয়া খাল খনন না হওয়ায় ব্যহত চাষাবাদ

15

দুপচাঁচিয়ায় আধুনিক আদা চাষে নতুন পথ

16

সাত বছরেও চালু হয়নি পোনা বিক্রয় কেন্দ্র

17

ইসলামপুরে পাট চাষে কৃষকদের মুখে হাসি

18

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

19

ঢাকার বর্জ্য না পুড়িয়েই বিদ্যুৎসহ বহুমুখী পণ্য উৎপাদনের মেগা

20