কৃষি সময়
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপদ সবজি উৎপাদনে নতুন উদ্যোগ

ঝালকাঠি সংবাদদাতাঃ 
ঝালকাঠি সদর উপজেলায় পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন কামরুল ইসলাম নামে এক কৃষক। ১শ’ শতক জমিতে তিনি এ চাষাবাদ করে এক শৌসুমেই ৩ থেকে ৪ লাখ টাকা লাভের আশা করছেন। এই কৃষককের মতো উপজেলার অনেক চাষী কেঁচো সার, সেঙ্ ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার কওে লাউ চাষাবাদ করে ভাল টাকা আয় করছেন। 

জানা যায়, সদর উপজেলার রুপসিয়া গ্রামের কৃষক কামরুল ইসলাম আরেক সহযোগীকে নিয়ে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে ১শ’শতক জমিতে লাউ চাষ করেন। এ চাষাবাদে জমিতে শতভাগ জৈব সার, বিশেষ করে কেঁচো সার ব্যবহার করা হচ্ছে। সেচের জন্য ব্যবহার করা হচ্ছে গভীর নলকূপের পানি। অন্যদিকে, কীটপতঙ্গ দমনে রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সেঙ্ ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ। কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে উত্তম কৃষি চর্চার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা পান কামরুল। পরে সেসব কৌশল নিজের জমিতে প্রয়োগ করেন। এতে চাষাবাদের খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি ভালো ফলন পাচ্ছেন। এক মৌসুমেই তিনি তার লাউয়ের জমি থেকে ৩ থেকে ৪ লাখ টাকা লাভের আশা করছেন। 
ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় অনেক চাষী এই পদ্ধতিতে লাউ চাষাবাদ করছেন। এতে তারা ভাল ফলন এবং দাম পেয়ে বেশ লাভবান হচ্ছেন। 

স্থানীয়রা মনে করছেন, পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ শুধু একজন কৃষকের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করছে না, বরং ঝালকাঠিতে নিরাপদ সবজি উৎপাদনের নতুন সম্ভাবনাও দেখাচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা ও বাজারে চাহিদা বাড়লে এ পদ্ধতিতে লাউ চাষ আরও সম্প্রসারিত হতে পারে।

লাউ চাষী কামরুল ইসলাম জানান, ইতোমধ্যে তার ক্ষেত থেকে ২৫০টির বেশি লাউ বিক্রি হয়েছে। এখনো গাছে ঝুলছে আরও ৩০০টির বেশি লাউ। ক্ষেত থেকেই দূর-দূরান্তের ক্রেতারা লাউ কিনতে আসেন। পাইকারদের কাছে বিক্রির পাশাপাশি নিজেও বাজারে নিয়ে লাউ বিক্রি করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের পরিকল্পনা রয়েছে তার। এ জন্য প্রায় ১০ বিঘা জমি প্রস্তুত করছেন তিনি।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ বলেন, কামরুল ইসলামের লাউবাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। উন্নত জাতের বীজ দিয়েও সহযোগিতা করা হয়েছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ সবজি উৎপাদনে তার উদ্যোগ প্রশংসনীয়। এ উপজেলায় চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদিত লাউয়ের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা চরের বাদাম চাষে স্বপ্ন দেখেছে চাষীরা

1

সুন্দরবনে দস্যুমুক্ত দাবিতে নৌকা মানববন্ধন

2

বেহাল কোটি কোটি টাকার পলিনেট হাউস

3

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

4

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

5

পাচারের শিকার ১০৩টি টিয়া অবমুক্ত

6

২৫ হাজার ৭৬৮ কোটি টাকার রেমিট্যান্স এলো

7

৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

8

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

9

শিল্পবর্জ্যে বিপন্ন গাজিখালি নদীর পরিবেশ

10

শিলাবৃষ্টিতে আমন,আলুর ক্ষতির শঙ্কা

11

মাছের ঘের পাড়ে ঝুলছে তরমুজ

12

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

13

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

14

ডেইরি খাতকে টেকসই লাভজনক করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্র

15

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

16

বিষাক্ত ট্যাবলেটে মারা হচ্ছে নদীর মাছ

17

ঝড়ে কৃষককের ৫৩ হেক্টর কলা ও পেঁপে বাগান বিধ্বস্ত

18

শেরপুরে সবজি চাষে নীরব বিপ্লব

19

অনিয়ম প্রমাণিত হলে বদলাবে সার ডিলারশিপ

20