কৃষি সময়
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাচারের শিকার ১০৩টি টিয়া অবমুক্ত

কৃষি সময় ডেস্কঃ 
বগুড়ায় ১০৩টি প্যারাকিট টিয়া (লালমাথা টিয়া) পাখি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

এর আগে, বুধবার রাত ১১টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় নওগাঁ থেকে ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, কয়েকজন পাখি ব্যবসায়ী প্যারাকিট টিয়া বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এর ভিত্তিতে পুলিশ ঠনঠনিয়া এলাকায় বাসটিতে তল্লাশি চালায়। বাসের সাইড বঙ্রে ভেতর ১০টি প্লাস্টিকের খাঁচা পাওয়া যায়। খাঁচাগুলোর মধ্যে ১০৩টি প্যারাকিট টিয়া পাখি রাখা ছিল। পরে পাখিগুলো উদ্ধার করে পুলিশ। 

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগুনের ভাইরাসের আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

1

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

2

টেকসই কৃষি গড়তে ২৫ বছরের মহাপরিকল্পনা

3

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

4

ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

5

৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি

6

চাহিদার ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন রংপুরে

7

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

8

হাঁস পালনে শাহিনের সাফল্য

9

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

10

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

11

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতকে আরো উন্নত করতে হবে : শ

12

আমন ধানে সাতরা পোকার আক্রমণ

13

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

14

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

15

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

16

সাত বছরেও চালু হয়নি পোনা বিক্রয় কেন্দ্র

17

শিকারীর হাত থেকে রক্ষা পেল অর্ধ শতাধিক ঘুঘু

18

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

19

দুমকিতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ জনজীবন

20