কৃষি সময় ডেস্কঃ
কুমিল্লার চান্দিনায় মাছের খামারে বিষ প্রয়োগ করে প্রায় ২২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শনিবার গভীর রাতে নোয়াগাঁও মজিব এগ্রো কেয়ার অ্যান্ড ফিশারিজ নামের খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় বেশ কয়েকটি মাছের খামার রয়েছে। এভাবে বারবার মাছের খামারে বিষ প্রয়োগের ঘটনা ঘটলে মৎস্যচাষিরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
খামারের যৌথ মালিক মজিবুর রহমান ও তার বড় ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী কাউছার আলম অভিযোগ করেন, পূর্বেও তিনবার তাদের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করা হয়েছে। তাদের দাবি, এসব ঘটনায় সব মিলিয়ে তাদের প্রায় ২২ রাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।
কৃ/স/জয়