কৃষি সময়
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাম্মাম চাষে এখলাসের বাজিমাত

চট্রগ্রাম সংবাদদাতাঃ 
মরু অঞ্চলের ফল সাম্মাম চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন এখলাছ উদ্দিন নামে এক কৃষক। তিনি ৪০ শতক জমিতে এ ফল চাষাবাদ করে ভাল ফলন পেয়েেেছন। ফল বিক্রি করে ইতোমধ্যে বেশ ভাল টাকা আয় করেছেন তিনি। সফল এ চাষী চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা। 

জানা যায়,এ চাষী ইউটিউব দেখে ফটিকছড়ির ধুরুং নদীর চরে প্রথম বারের মতো ৪০ শতক জমিতে সাম্মাম চাষাবাদ করেন। এ জমিতে মালচিং পেপার ব্যবহার করে ২ হাজার ৪০০টি চারা রোপণ করেন। এ চাষে তার ব্যয় হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। চারা রোপণের দেড় মাস পর থেকেই গাছে ফল আসতে শুরু করে। বর্তমানে প্রায় সব গাছেই ফল ধরেছে। চরের উর্বও মাটিতে তার জমিতে সাম্মামের বাম্পার ফলন হয়েছে। 
জমি থেকে চাষী এখলাছ ইতোমধ্যে ১ হাজার ৮০০ কেজি সাম্মাম বিক্রি করে আয় করেছেন ১ লাখ ৮ হাজার টাকা। খেতে আরও প্রায় ১ হাজার ৫০০ কেজি ফল রয়েছে। সব মিলিয়ে এবার ২ থেকে আড়াই লাখ টাকার সাম্মাম বিক্রির আশা করছেন এ চাষী। সাম্মাম চাষের আগে কলা, বড়ইসহ বিভিন্ন ধরনের ফল ও কৃষিপণ্য চাষ করতেন। এর আগে গাছের ব্যবসাও করেছেন।

বিদেশি এই ফলের বাইরের অংশ হালকা সবুজ এবং ভেতরের শাঁস হলুদ রঙের। ফলটি খেতে মিষ্টি, তবে বিশেষ কোনো গন্ধ নেই। পাইকারি বাজারে প্রতি কেজি ৭০ টাকা দরে সাম্মাম বিক্রি করছেন এখলাস। পাইকারেরা সরাসরি খেত থেকে ফল কিনে নিয়ে যাচ্ছেন। উপজেলা সদর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন তার কাছে ফল কিনতে।

কাঞ্চননগর ইউনিয়নে ধুরুং চরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এ ফলের চাষ করেছেন এখলাস। তার সাফল্য দেখে এলাকার অন্য কৃষকদের মধ্যেও সাম্মাম চাষে আগ্রহ তৈরি হয়েছে। 

কৃষি বিভাগ জানায়,ফটিকছড়িতে এখলাস ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও পাঁচজন কৃষক সাম্মাম চাষ করেছেন। 

সাম্মাম চাষী এখলাস জানান, ইউটিউবের ভিডিও দেখে সাম্মাম চাষের প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরীক্ষামূলকভাবে এবার ৪০ শতক জমিতে চাষ শুরু করেন। এতে আর্থিক লাভের পাশাপাশি নতুন ফসল উৎপাদনের অভিজ্ঞতাও হয়েছে। প্রথমবারের সাফল্যে তিনি আশাবাদী। আগামী মৌসুমে আরও বড় পরিসরে সাম্মাম চাষের পরিকল্পনা রয়েছে তার।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানিয়েছেন, মরু অঞ্চলের ফল হিসেবে পরিচিত সাম্মাম ফটিকছড়িতে কয়েক বছর ধরে চাষ হচ্ছে। কৃষি উদ্যোক্তা এখলাসের হাত ধরে ধুরুং চরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফলটির চাষ হয়েছে। এতে তিনি বেশ ভালো সাফল্য পেয়েছেন। কৃষি বিভাগ শুরু থেকেই তাকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

1

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

2

চলনবিলের বির্স্তীর্ণ জলাভূমি কচুরিপানার দখলে

3

মাগুরায় কৃষকের কলাগাছ কেটেছে দৃর্বৃত্তরা

4

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

5

সুপারিতে চাঙা লক্ষীপুরের অর্থনীতি

6

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

7

কৃষকের ৩০ শতক জমির পটল গাছ কর্তন

8

দেশি মাছের সংকট শুঁটকি উৎপাদনে ধস

9

প্রকল্প শুরুর ৩ বছর ৩ মাস পর অনুষ্ঠিত হলো সমন্বয় সভা

10

৬ বছরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

11

শখের বাগান থেকে রাখির আয় লাখ টাকা

12

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

13

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

14

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

15

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

16

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

17

পাচারের শিকার ১০৩টি টিয়া অবমুক্ত

18

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

19

১৫০০ বস্তা সার জব্দ

20