কৃষি সময়
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুখী কচুতে কৃষকের মুখে হাসি

দিনাজপুর সংবাদদাতাঃ 
দিনাজপুরের বিরামপুরে এবার মুখী কচু চাষাবাদে ভাল ফলন এবং দামে কৃষকের মুখে হাসি ফুটেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মুখী কচু যাচ্ছে সারা দেশের বাজারে। 

বিরামপুর উপজেলার নতুন বাজারে এখন মুখী কচুর কেনাবেচা জমজমাট। কৃষকরা প্রতিদিন এই বাজারে তাদের উৎপাদিত মুখী এনে  ৮শ’থেকে ৯শ’টাকা মণ দরে বিক্রি করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা মুখী কচু কিনে ট্রাকে নিয়ে যাচ্ছেন।  স্থানীয় পাইকরাও কিনে নিচ্ছেন। 

ভেলারপাড় গ্রামের কৃষক হেলাল জানান, দুই বিঘা জমিতে বারি মুখী কচু-১ চাষ করেছি। এবার ফলন বেশ ভালো হয়েছে। বাজারে ন্যায্য দামও পাচ্ছি। এ কারণে এলাকায় মুখী কচুর আবাদ বাড়ছে।
উপজেলার মুকুন্দপুর গ্রামের কচুচাষি ফজলু মিয়া বলেন, এবার মোকামে কচুর ভালো দাম পাওয়া যাচ্ছে। ফলনও ভালো হয়েছে। তাই খরচ বাদ দিয়ে লাভ থাকছে।

কৃষকেরা জানান, অন্যান্য অনেক ফসলের তুলনায় মুখী কচু চাষে ঝামেলা কম। বাজারে ভালো দাম পাওয়া গেলে এতে লাভের সুযোগও বেশি। এ কারণে প্রতি বছর এ ফসলের আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে।

বিরামপুর নতুন বাজারের ব্যবসায়ী বাবলু মন্ডল বললেন, ‘এবার উপজেলায় মুখী কচুর ফলন ভালো হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলাগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থা ভালো থাকায় বাজারে বেশি পরিমাণে কচু আসছে। ফলে মোকামে বেচাকেনাও ভালো হচ্ছে।’

ব্যবসায়ীরা জানান, এ বছর মুখী কচুর আমদানি ভালো হওয়ায় মোকামে কেনাবেচা বেড়েছে। স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত কচু দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কোমল কৃষ্ণ রায় বলেন, ‘মুখী কচুর আবাদে তুলনামূলকভাবে খরচ কম এবং লাভের সম্ভাবনা বেশি। চলতি মৌসুমে বিরামপুর উপজেলায় ১৮৫ হেক্টর জমিতে কচু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষকদের আগ্রহের কারণে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কৃষকরা বারি মুখী কচু-১ ও মালশিরা জাতের কচু চাষ করছেন। এ বছর এসব জাতের ফলনও ভালো হয়েছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

1

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

2

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

3

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

4

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

5

যশোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

6

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

7

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএ

8

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

9

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

10

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

11

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

12

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

13

লোডশেডিংয়ে পচে যাচ্ছে আল,চাউল উৎপাদনে ধ্বস

14

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

15

কুড়িগ্রামে কেঁচো সারের ব্যবহার বাড়ছে

16

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

17

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

এগ্রো ট্যুরিজম প্রকল্পে এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল

20