কৃষি সময়
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

রংপুর সংবাদদাতাঃ 
রংপুরের কাউনিয়া উপজেলায় এবার আখের ভাল ফলন এবং দামে কৃষকদের মুখে হাসি ফুটেছে। 

জানা গেছে, এবার কাউনিয়ায় ১৫ হেক্টর জমিতে গেন্ডারি উফশি, ঈশ্বরদী-১৬ ও স্থানীয় জাতের আখ চাষ হয়েছে। তিস্তা নদীবেষ্টিত চরবিশ্বনাথ, আজমখাঁ, চরগনাই, গদাই, চরঢ়ুষমাড়া, গোপিডাঙ্গা, মধ্যহরিশ্বর, আরাজি হরিশ্বর, চরনাজিরদহ, প্রাণনাথচর, চরচতুরাসহ ২৯টি চরে অন্য ফসলের পাশাপাশি হচ্ছে আখ চাষ।

হরিশ্বর বটতলা এলাকার কৃষক ইদ্রিস আলী বলেছেন, আশ্বিন মাসের শুরুতে আখের চারা রোপণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ক্ষেত থেকেই আখ কিনছেন। বর্তমানে ১০০টি গেন্ডারি আখ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং দেশি জাতের আখ ৭০০-৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মধ্যহরিশ্বর গ্রামের কৃষক মিজানুর রহমান জানান,তিনি এবার ৬০ শতাংশ জমিতে গেন্ডারি আখ চাষ করেছেন । আখ চাষে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। আখ রোপণের পর সাথি ফসল হিসেবে কাঁচা মরিচ চাষ করে উঠে এসেছে সেই খরচের একটি অংশ। এখন বিক্রি করছেন আখ। এ মৌসুমে ১ লাখ ৫০ হাজার টাকার বেশি আয় হবে বলে আশা করছেন তিনি। আগামী মৌসুমের জন্য সংরক্ষণও করেছেন আখের চারা।

কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেছেন, চরাঞ্চলের পলিযুক্ত উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে এবার ভালো হয়েছে আখের ফলন। ১৫ হেক্টর জমি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮১৫ টন আখ। এবার সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। কৃষকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রণোদনা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবার ড্যামের ছিদ্রে ঝুঁকিতে চাষাবাদ

1

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

2

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু বুদ্ধ

3

টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগান, চারা রোপণ প্রত

4

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

5

চা বাগান থেকে দুই অজগর উদ্ধার

6

ভারত থেকে আসা ১১.৫০০ টন চাল ফেরত যাচ্ছে

7

মাদারীপুরে দেশি মাছের আকাল

8

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

11

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

12

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

15

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

16

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

17

সুন্দরবনে কাঁকড়া শিকারী ৮ জেলে আটক

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

রংপুরে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভে কৃষক

20