কৃষি সময়
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাচায় কুমড়া চাষে লাভবান হচ্ছে কৃষকরা

মেহেরপুর সংবাদদাতাঃ 
মেহেরপুরে মাচায় চাল কুমড়া চাষাবাদ করে কৃষকরা ভাল ফলন পাচ্ছেন। এখানকার কৃষকদের উৎপাদিত কুমড়া স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে সারাদেশে। ফলে কুমড়া বিক্রি করে ভাল আয় করছেন চাষীরা। 

চলতি রবি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ২৪৫ হেক্টর জমিতে চাল কুমড়ার আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে প্রতি হেক্টরে প্রায় ২৫ থেকে ২৬ মেট্রিক টন কুমড়ার উৎপাদন হচ্ছে। এ হিসাবে চলতি মৌসুমে জেলায় প্রায় ৭ হাজার মেট্রিক টন চাল কুমড়া উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে সবুজের সমারোহে ছেয়ে গেছে বিস্তীর্ণ কৃষিজমি। মাচাজুড়ে ঝুলছে থোকা থোকা চাল কুমড়া। আগে অনেক বাড়ির চালা বা ঘরের ছাদে চাল কুমড়ার চাষ করা হলেও বর্তমানে বাণিজ্যিকভাবে মাচা তৈরি করে মাঠে চাল কুমড়ার চাষ করছেন জেলার অনেক কৃষক।

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর চাল কুমড়ার ফলন ভালো হয়েছে। একই সঙ্গে বাজারে চাহিদা ও দামও ভালো থাকায় উৎপাদন খরচ বাদ দিয়ে সন্তোষজনক লাভ থাকছে। ফলে চাষীদের মুখে হাসি ফুটেছে।

স্থানীয় কৃষক জব্বার আলী বলেন, মাচায় চাল কুমড়া চাষ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসে কুমড়া নিয়ে যাচ্ছেন। দাম ভালো থাকায় আমাদের লাভও হচ্ছে।

কুদ্দুস আলী নামে আরেক কৃষক বলেন, মাচা পদ্ধতিতে এবার আমি দুই বিঘা জমিতে চাল কুমড়ার চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় চাল কুমড়ার ফলন বেশ ভালো হয়েছে। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরিচর্যা করেছি। বাজারে দামও ভালো পাচ্ছি। এতে আমরা কৃষকেরা বেশ খুশি।

কৃষি কর্মকর্তারা বলছেন, নিয়মিত পরামর্শ, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং অনুকূল আবহাওয়ার কারণে এ বছর চাল কুমড়ার উৎপাদন বেড়েছে। ভবিষ্যতেও কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত রাখা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা বলেন, নিয়মিত পরামর্শ, কৃষকদের পরিচর্যা এবং অনুকূল আবহাওয়ার কারণে এ বছর চাল কুমড়ার উৎপাদন বেড়েছে। কৃষকদের আমরা চাষাবাদের বিভিন্ন বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে আসছি। ভবিষ্যতেও কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

1

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই

2

টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ

3

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

4

যশোরে বর্জ্য প্লান্টে মিলছে না সুফল

5

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

6

মহাসড়ক অবরোধ করে পোলট্রি খামারিদের বিক্ষোভ

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

9

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

10

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

11

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প

12

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

13

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

14

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

15

পেঁপে চাষে কোটি টাকার ব্যবসা সুমনের

16

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

17

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

18

কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির- উদ-দৌলা

19

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

20