কৃষি সময়
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 

সিরাজগঞ্জের কামারখন্দে পাখিদের এক অকৃত্রিম বন্ধু কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ। তিনি ডাকলেই পাখিরা নিচে নেমে আসে। তার দেয়া খাবার খায়। এভাবে তিনি গত ১০ বছর ধরে প্রতিদিন পাখিদের খাইয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়,২০১৬ সালের দিকে অল্প পরিসরে পাখিদের ফলমূল, বিস্কুট চানাচুর দিয়ে পাখিদের খাওয়ানো শুরু করেন। এরপর থেকে প্রতিদিন নিয়ম করে পাখিদের খাওয়াচ্ছেন। প্রতিদিন সকালে গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষ করে জামতৈল বাজারের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন তিনি। তাঁর সাথে সাথেই প্রায় এক কিলোমিটার পথ উড়ে চলে হাজারো পাখির ঝাঁক। বাজারে নিজের আড়তে পৌঁছামাত্র চানাচুরের বয়াম হাতে পাখিদের মাঝে খাবার ছিটিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েন এই পাখিপ্রেমী। খাবার পেয়ে শত শত পাখি নির্ভয়ে নিচে নেমে এসে খেতে ব্যস্ত হয়ে পড়ে। খাবার লোভে পাখিগুলো আশে পাশেই থাাকে। সময় হলে আবার নিয়ম করে তারা এখানে চলে আসে। 

পাখিপ্রেমী বুদ্ধ বলেন, “মসজিদে নামাজ পড়ে বের হলেই পাখিরা আমার জন্য অপেক্ষা করে। তাদের খাওয়াতে খাওয়াতেই বাজারে আসি। বাজার থেকে আমার বাড়ি এক থেকে সোয়া কিলোমিটারের পথ। গত ১০ বছর ধরে বাজারের সেরা চিকন চানাচুর কিনে ওদের খাওয়াচ্ছি। যতদিন বেঁচে থাকি, ততদিন এভাবে খাইয়ে যাব। আমার পরিবারের সদস্যরাও এতে পূর্ণ সমর্থন দেন। এমনকি অসুস্থতা কিংবা আর্থিক টানাটানির দিনগুলোতেও তিনি পাখিদের খাবার দেওয়া বন্ধ করেননি।

তিনি আরও জানান, শুরুতে অল্প পরিমাণ ফল বা চানাচুর দিলেও এখন কামারখন্দ হাটখোলা থেকে জামতৈল বাজার পর্যন্ত হাজার হাজার পাখির সমাবেশ ঘটে তাঁর একটি ডাকেই।

স্থানীয় ব্যবসায়ী গোলাম হোসেন বুদ্ধর এই ভালোবাসাকে সাধুবাদ জানিয়ে বলেন,এটি অত্যন্ত পুণ্যময় প্রশংসনীয় একটি কাজ। শুধু মানুষ নয়, যেকোনো অবলা প্রাণীকে খাবার দেওয়া তাদের যত্ন নেওয়া সওয়াবের কাজ।

কৃ//জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোয়াই নদীর বাঁধে ভাঙনে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

1

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

2

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

3

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

4

মাছ না পাওয়ায় কষ্টে চলছে জেলেদের জীবন

5

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

6

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

গোপালগঞ্জের হাসিবের আম যাচ্ছে সারাদেশে

9

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

10

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

11

পানির অভাবে আমন খেত ফাটল

12

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

13

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

14

মাশরুম চাষে মানিকের মাসে আয় লাখ টাকা

15

ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

16

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

17

সিরাজগঞ্জে আখের বাম্পার ফলনের আশা

18

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

19

সরু চাল উৎপাদনে ধস নেমেছে

20