কৃষি সময়
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

গাজীপুর সংবাদদাতাঃ 
গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ দিয়ে এক চাষীর ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায় মৎস্যচাষি বাহারম বাদশাহ্।

তিনি প্রায় এক একর জমির পুকুরে পাঙ্গাস, রুই ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ১৬ হাজার মাছ চাষ করেছিলেন।

ওই চাষী জানান,গত বুধবার বিকেলে পুকুরে থাকা মাছগুলোকে খাবার দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে পুকুরের মালিক আমিন পুকুরে মাছ মরে ভেসে থাকার খবর জানান। পুকুরে গ্যাস বা অঙ্েিজন সংকট হয়েছে ভেবে অঙ্েিজন বাড়ানো ও গ্যাসের ওষুধ এনে পুকুরে প্রয়োগ করেও ফল পাননি। পুকুরে যদি গ্যাস ও অঙ্েিজনজনিত সমস্যা থাকত তাহলে সমস্যার সমাধান হতো। এরই মধ্যে ৫ থেকে ৭ হাজার মাছ মারা যায়। বৃহস্পতিবার সকাল থেকে পুকুরের পানিতে থাকা প্রায় সব মাছ মরে ভেসে উঠতে শুরু করে।

তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে যে কেউ তার মাছের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করবেন।

শ্রীপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। আমাদের জানালে মাছের মৃত্যুর প্রকৃত কারণ বলা যেত।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

1

পাহাড়ে জুমের ধানকাটা শুরু

2

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

3

কুড়িয়ে পাওয়া শাকের মেলা

4

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

5

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

6

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

7

হিমাগার ভাড়া কমালো সরকার আপত্তি মালিকদের

8

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

মাছ বিস্তারে ভূমিকা রাখছে দুই অভয়াশ্রম

11

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

12

চাহিদার ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন রংপুরে

13

বৃক্ষরোপণের সাথে সেগুলোর পরিচর্যা করতে হবে: পরিবেশ প্রতিমন্ত

14

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

15

চাঁদপুরে আখ চাষাবাদের পরিধি বাড়ছে

16

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

17

বায়ু দুষণঃ মারা যায় ৮৮ হাজার মানুষ

18

দখল-দূষণে অস্তিত্ব সংকটে হরিপাশা খাল

19

কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেঃ কৃষিমন্ত্রী

20