কৃষি সময়
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাদ্য আইনে ১ সপ্তাহে ২৭ লাখ টাকা জরিমানা

কৃষি সময় ডেস্কঃ
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় দেশব্যাপী পরিচালিত অভিযানে গত সাত দিনে ১৫টি প্রতিষ্ঠানকে মোট ২৭ লাখ টাকা জরিমানা ও ১৫টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিএফএসএ সূত্র জানায়, গত এক সপ্তাহে ঢাকা মহানগরীতে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, বাধ্যতামূলক নিবন্ধন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা, রেফ্রিজারেটরে লেবেলবিহীন মাছ-মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স ও খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ প্রদর্শনে ব্যর্থতার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) দেশব্যাপী অভিযান, মনিটরিং ও বিচারিক কার্যক্রমের মাধ্যমে এসব ব্যবস্থা নেওয়া হয়।
এছাড়া চুয়াডাঙ্গা, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া ও কুমিল্লায় ১১টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসব প্রতিষ্ঠানে লেবেলবিহীন পণ্য সংরক্ষণ, পণ্য ক্রয়ের চালান দেখাতে না পারা, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, নন-ফুডগ্রেড পাত্রে খাদ্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে মোট ১৭ লাখ টাকা জরিমানা আদায় ও ১১টি মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, নাটোর ও কঙ্বাজারে বিশুদ্ধ খাদ্য আদালতের পৃথক সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা ও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

1

শখ থেকে লাখ টাকার ব্যবসা মুনের

2

নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

3

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

4

সাম্মাম চাষে এখলাসের বাজিমাত

5

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

6

২৭০০ কেজি জেলি মিশ্রিত দুধ জব্দ

7

কঙ্বাজারে বর্জ্য থেকে হবে ১.২ মেগাওয়াট বিদ্যুৎ

8

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

9

বেগুনের দাম না পেয়ে হতাশ কৃষক

10

৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি

11

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

12

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

13

খাবার সংকটে লোকালয়ে বানরের হানা

14

খাতুনগঞ্জে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব

15

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

16

আউশের ভাল ফলনেও ক্ষতিগ্রস্থ কৃষক

17

কৃষি সম্প্রসারণ অধিদফতরে ৩,১২৮ পদে নিয়োগের প্রস্তাব জনপ্রশাস

18

বেগুন ক্ষেতে বিষ প্রয়োগ

19

দুই কাতলা বিক্রি হলো ১ লাখ ১৭ হাজার

20