কৃষি সময়
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাবার সংকটে লোকালয়ে বানরের হানা

মাদারীপুর সংবাদদাতাঃ 
মাদারীপুরের নয়াচর ও চরমুগরিয়া এলাকায় খাবার সংকটের লেকালয়ে হানা দিচ্ছে বানরের দল। সরকারি খাবার বন্ধ থাকায় এখানকার হাজার খানেক বানর প্রতিদিন লোকালয়ে হানা দিচ্ছে। এতে স্থানীয়রা পড়েছেন ভোগান্তিতে। 

জানা যায়,এখানকার গাছ পালায় হাজার খানেক বানর বসবাস করে। স্বাভাবিকভাবে আগে তারা দলবদ্ধ হয়ে চলাচল করতো। কারো তেমন কোন ক্ষতি করতো না। তবে গত ইদানিং বানরের দল এলাকার মানুষের বাসা বাড়ি,সহ পথে ঘাটে খাবার নিয়ে আসতে দেখলেই হামলে পড়ছে তারা। সবকিছু মুহুর্তেই ছিনিয়ে নিয়ে যাচ্ছে। । দিনের বেলায় মানুষের রান্না ঘর সহ ঘরে প্রবেশ করে হাতের কাছে যে খাবার পাচ্ছে তা নিয়ে চলে যাাচ্ছে বানরেরা। যা নিয়ে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ২০২৫ সালের জুন থেকে বানরগুলোর জন্য সরকারি খাদ্য বরাদ্দ বন্ধ রয়েছে। নিয়মিত খাবার না পেয়ে বানরগুলো মানুষের বসতবাড়িতে খাবারের সন্ধানে আসছে বলে দাবি স্থানীয়দের। খাদ্যসংকট, জনবসতি বৃদ্ধি ও প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়াকে এর সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, খাদ্যসংকটের পাশাপাশি জনবসতি বিস্তার ও প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ায় বানরগুলো ক্রমেই লোকালয়মুখী হচ্ছে। এতে মানুষ ও বানরের মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়ছে। বানরগুলোর নিরাপদ আবাসস্থল ও অস্তিত্ব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বানরগুলোকে শুধু লোকালয়ে প্রবেশের কারণে তাড়িয়ে দিলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। নিয়মিত খাদ্য সরবরাহ, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং মানুষ ও বানরের সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা জাকির শেখ বলেন, বানরগুলো কথা বলতে পারে না। ক্ষুধার কারণে খাবারের সন্ধানে মানুষের কাছে আসছে। তাদের খাবারের ব্যবস্থা না থাকলে এভাবে লোকালয়ে আসতেই থাকবে। এতে মানুষ ও বানরÑদুই পক্ষেরই ক্ষতি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আকলিমা বলেন, আগে বানরগুলো গাছপালার মধ্যে থাকত। এখন খাবারের জন্য প্রায়ই বাড়িতে চলে আসে। ঘরে খাবার রাখলেও নিরাপদে রাখা যায় না। তিনি বলেন, বানরগুলো খাবার পাক, আবার মানুষেরও যেন স্বাভাবিকভাবে বসবাস করতে সমস্যা না হয়।

সরকারি খাদ্য বরাদ্দ বন্ধ থাকলেও এলাকার কয়েকজন পশুপ্রেমী নিজেদের সামর্থ্য অনুযায়ী বানরগুলোকে খাবার দিয়ে আসছেন। তবে প্রায় এক হাজার বানরের জন্য ব্যক্তিগত উদ্যোগে নিয়মিত খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। বিচ্ছিন্নভাবে খাবার দেওয়ায় দীর্ঘমেয়াদি সংকটও কাটছে না।

স্থানীয় পশুপ্রেমী সাব্বির হোসেন বলেন,আমি প্রতিনিয়ত চেষ্টা করি কিছু না কিছু খাবার বানরকে দিতে। কিন্তু আমার তেমন টাকা নেই। অটোরিকশা চালিয়ে যা আয় করি, তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি বানর ও অন্যান্য পশুপাখিকে খাবার দিই। সরকার যদি তাদের খাবারের ব্যবস্থা করত, তাহলে তারা মানুষের বাড়িতে গিয়ে বিরক্ত করত না।

সামাজিক বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বানরগুলোর খাবারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। তবে এখনও সেই বরাদ্দ পাওয়া যায়নি। ফলে সরকারি উদ্যোগে খাবার সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

1

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

2

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

3

টেন্ডার না পেয়ে খামারবাড়িতে‘পিডিকে থাপ্পড় মারার হুমকি’

4

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

5

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

6

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু

7

চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে

8

বারি চিনাবাদাম-৯ পেল আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড

9

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

10

সাতক্ষীরায় তিল উৎপাদন কমেছে আশঙ্কাজনক

11

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

12

ঝালকাঠিতে চাই বুছনার বাজার এখন চাঙ্গা

13

জেলের জালে ধরা এক মণের কাতলা

14

পঞ্চগড়ে ৭০ বস্তা সার জব্দ

15

সারসহ ২৩ পাচারকারী আটক

16

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত

17

কুমিরের কামড়ে বৃদ্ধ আহত

18

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

19

রোপা আমনে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

20