কৃষি সময়
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাটোরে ৪শ’ শালিক হত্যায় মামলা দায়ের

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ফাঁদ পেতে ৪শ’ শালিক পাখি হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বন বিভাগ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে শালিক পাখি শিকার ও হত্যার দায়ে মামলাটি দায়ের করে। মামলায় অভিযুক্তরা হলেন- উপজেলার হাটবিলা গ্রামের বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) ও মো. সজীব (৩২)।

গত রোববার রাতে রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় এই অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় পরিবেশের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা হাটবিলা বিলে ফাঁস জালসহ বিভিন্ন ফাঁদ ব্যবহার করে পাখিগুলো শিকার করেন। পাখির মাংস খাওয়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পাখি শিকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা আলোচনায় আসে। বিষয়টি নজরে আসলে বন বিভাগ তদন্তে নামে।

রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি জানতে পেরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে সত্যতা নিশ্চিত হই। অভিযুক্তদের আইনের আওতায় আনতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ক জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

1

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

2

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

3

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে আসছে ইটিপি ব্যবস্থা

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

লাউ চাষে সফল কৃষক কামরুল

6

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

7

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

8

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

9

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

10

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

11

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

12

উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে-মৎস্য ও প্রাণিসম্

13

মরুর খেজুর এবার পাবনায়

14

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

17

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

18

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

19

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

20