কৃষি সময় ডেস্কঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌকাযোগে অবৈধভাবে সার পাচারের সময় ১০৮ বস্তা সার জব্দ করেছে নৌপুলিশ।
শুক্রবার রাতে উপজেলার এলংজুরি ইউনিয়নে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাযোগে অবৈধভাবে সার পাচার করা হচ্ছেÑএমন গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরি ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা লোকজন পালিয়ে যান। পরে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়।
কৃ/স/জয়