কৃষি সময়
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাঠের ফসল ঘরে তোলার ব্যস্ততা

খাগড়াছড়ি সংবাদদাতাঃ 
খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় কোথাও ধান কাটছেন কৃষক, কোথাও মাথায় আঁটি তুলে নিয়ে যাচ্ছেন শ্রমিক, আবার কোথাও উঠোনজুড়ে শুকানো হচ্ছে সদ্য কাটা ধান। পাহাড়ের সবুজ পটভূমিতে সোনালি ফসলের এই দৃশ্য যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ছবি। মাঠে মাঠে এখন ফসল ঘরে তোলার ব্যস্ততা, কৃষকের চোখে নতুন আশার আলো, গ্রামজুড়ে নবান্নের আগাম আবহ। বিস্তীর্ণ কৃষিজমিতে এবার আমন ধানের ফলন সন্তোষজনক।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে খাগড়াছড়ি জেলায় ২৯ হাজার ৪২০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩০ শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ে পাওয়া ফলন সন্তোষজনক হওয়ায় কৃষি বিভাগ এবার ৮৫ হাজার ৭১৬ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে। আগামী ১০ দিনের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ধান কর্তন সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে কৃষি শুধু জীবিকার উৎস নয়, বহু পরিবারের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। পাহাড়ের ঢাল, সমতল জমি ও উপত্যকায় বছরের পর বছর কৃষকেরা চাষাবাদ করে আসছেন। আমন মৌসুম তাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এই ফসলের ওপর নির্ভর করে পরিবারের খাদ্য, বছরের নানা খরচ এবং পরবর্তী চাষাবাদের প্রস্তুতি।

গত বছরের তুলনায় অনেক এলাকায় ফলন ভালো দেখা গেলেও সামগ্রিক উৎপাদন কাছাকাছি থাকতে পারে বলে মনে করছে কৃষি বিভাগ। অর্থাৎ মাঠে ফলনের ইতিবাচক চিত্র থাকলেও জেলার সামগ্রিক উৎপাদনের হিসাব এখনও নির্ভর করছে বাকি ধান কর্তন ও মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর।

এবার মাঠে ধান পাকার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে কাটার উৎসব। কৃষক ও শ্রমিকরা সকাল থেকেই নেমে পড়ছেন জমিতে। কেউ কাস্তে দিয়ে ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, কেউ কাঁধে করে ফসল বহন করছেন। মাড়াই শেষে ধান শুকিয়ে সংরক্ষণের প্রস্তুতিও চলছে। গ্রামজুড়ে এই কর্মব্যস্ততা জানান দিচ্ছে, কৃষকের ঘরে নতুন ফসল আসার সময় ঘনিয়ে এসেছে।

এবার আমন ধানের ফলন সন্তোষজনক। কৃষকের শ্রম, অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিতে মাঠে এসেছে ভালো ফসল। তবে সার, কীটনাশক, কৃষি উপকরণ, শ্রমিকের মজুরি ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় ভালো ফলনও সব কৃষকের জন্য সমান স্বস্তি বয়ে আনছে না। ফসলের প্রাচুর্য আর কৃষকের প্রাপ্তির মধ্যে যে ব্যবধান, সেটিই এখন পাহাড়ের কৃষির অন্যতম বাস্তব চিত্র।

কিন্তু এই সোনালি দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে কৃষকের দীর্ঘশ্বাসও। ফলন ভালো হয়েছে, ধানের শিষে ভরেছে মাঠ। তবু উৎপাদন খরচের হিসাব মেলাতে গিয়ে অনেক কৃষকের মনে স্বস্তির বদলে তৈরি হচ্ছে নতুন দুশ্চিন্তা। ধান ফলানো থেকে ঘরে তোলা পর্যন্ত যে শ্রম, অর্থ ও সময় ব্যয় হয়, বাজারে সেই ফসল বিক্রি করে তার কতটুকু ফেরত আসে এই প্রশ্নই এখন পাহাড়ের কৃষকের বাস্তবতা।

কৃষকদের অভিযোগ, কৃষি উপকরণের দাম বাড়লেও উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে না। অনেকের দাবি, কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শও সবসময় পাওয়া যায় না। তাদের মতে, কৃষি প্রশিক্ষণ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, নিয়মিত মাঠপর্যায়ের পরামর্শ এবং সরকারি সহায়তা বাড়ানো হলে উৎপাদন ও মান, দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসিরুদ্দিন চৌধুরী জানান,এ জেলায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করছি কৃষকরা লাভবান হবেন। কৃষি বিভাগ থেকে চাষাবাদের শুরু থেকে মাঠ পর্যায়ে আমরা চাষাবাদে সব রকমের সহযোগীতা দিয়েছি। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দরবৃদ্ধি

1

নিরাপদ সবজি উৎপাদনে নতুন উদ্যোগ

2

১১ লাখ টন সার আমদানির অনুমোদন

3

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

4

মৎস্যখাতের সাফল্য থেকে টেকসই সমৃদ্ধির অভিযাত্রা

5

বগুড়ায় সংরক্ষণাগার অভাবে বছরে ৪শ’কোটি টাকার সবজি নষ্ট

6

ইসিফরজে প্রকল্পে ২ লাখ নতুন কর্মসংস্থান

7

গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন

8

বিশ্ববাজারে বড়লেখার উদ

9

তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

10

সুন্দরবনে দস্যু আতঙ্কে কমছে মধু সংগ্রহ

11

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

12

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

13

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

14

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

15

সার ডিলার নিয়োগে অনিয়ম : বাতিল করে নতুন ডিলারশিপ প্রদানের দা

16

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

17

১০ গরু থেকে ৬৫ গরুর মালিক হারুন

18

সৌর সেচে অনাবাদি জমিতে আউশ আবাদ

19

৫ বিঘার মালটা বাগানে ৩৭ লাখ টাকা বিক্রির সম্ভাবনা

20