কৃষি সময়
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাখির প্রতি আইনজীবির ভালবাসা

বাগেরহাট সংবাদদাতাঃ 
পাখির প্রতি ভালবাসা থেকে তাদের জন্য আলাদা জগত গড়ে তুলেছেন শেখ আলী আহমেদ খোকন নামে এক আইনজীবি। তিনি নিজ বাড়ির ছাদে গড়ে তুলেছেন ব্যতিক্রমী সম্রাজ্য। যেখানে রয়েছে কবুতর ও ঘুঘুর কলকাকলি, ফুল-ফলের গাছ আর সবুজের সমারোহ। তার এই পাখির জগৎ দেখতে প্রতিদিন বিকেলে ভিড় করেন আশপাশের মানুষ। এই পাখি প্রেমী বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাসিন্দা।  তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

জানা যায়,শৈশব থেকেই পাখি, মাছ, কুকুর ও বিড়ালের প্রতি তার আলাদা টান আইনজীবি খোকনের। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় কবুতর পালন শুরু করেন তিনি। কখনো কবুতর উড়ে হারিয়ে গেলে সেগুলোর খোঁজে দূরের মাঠে ছুটে যেতেন ছোট্ট খোকন। সময়ের সঙ্গে জীবনে দায়িত্ব বেড়েছে, এসেছে পেশাগত ব্যস্ততা। তবে পাখির প্রতি সেই ভালোবাসায় ভাটা পড়েনি। সেই ভালবাসা থেকে নিজের বাড়ির ছাদে তাদের জন্য আলাদা রাজ্য পড়ে তুলেছেন তিনি। 

যেখানে রয়েছে ১০ থেকে ১২ প্রজাতির কবুতর ও ঘুঘু। এর মধ্যে বিশেষ আকর্ষণ বিভিন্ন রঙের অস্ট্রেলিয়ান ঘুঘু। পাখি পালনের পাশাপাশি ছাদে লাগিয়েছেন নানা ধরনের ফুল ও ফলের গাছ। সব মিলিয়ে তার ছাদটি যেন শহরের মধ্যে এক টুকরো প্রকৃতি।

আইন পেশার ব্যস্ততার মধ্যেও নিয়মিত পাখিদের জন্য সময় বের করেন তিনি। নিজেই সংগ্রহ করেন খাবার, খোঁজ রাখেন পরিচর্যার। তার কাছে পাখি পালন কোনো ব্যবসা নয়, বরং আত্মার খোরাক।

বাগেরহাটের বাড়ির পাশাপাশি ঢাকার বাসাতেও তার পোষা পার্শিয়ান বিড়াল রয়েছে। পরিবারের সদস্যরাও প্রাণীদের প্রতি যত্নশীল। তার ছেলে-মেয়েরাও পোষা প্রাণীদের দেখভাল করেন। ফলে প্রাণীর প্রতি ভালোবাসা ছড়িয়ে পড়েছে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও।

পাখি ও প্রকৃতির প্রতি ভালোবাসার পাশাপাশি মানুষের প্রতিও ভালোবাসা ও শ্রদ্ধাবোধের ওপর গুরুত্ব দেন এই আইনজীবী। তিনি বলেন, ‘আমার একটাই বার্তাÑশুধু পাখিপ্রেমী নয়, আমাদের জীবপ্রেমী হতে হবে। আগে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পাশাপাশি পাখি, গাছপালা ও প্রকৃতির সব সৃষ্টির প্রতিও ভালোবাসা থাকা উচিত।

শেখ আলী আহমেদ খোকন বলেন, ‘আমি ছোটবেলা থেকেই পাখি পালন করি। পাখিদের পেছনে প্রতি মাসে প্রায় সাত থেকে আট হাজার টাকা খরচ হয়। তবে এই ব্যয়কে বোঝা মনে করেন না তিনি। পাখিদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং তাদের স্বাভাবিক আচরণ দেখার মধ্যেই আনন্দ খুঁজে পান। এটি আমার আত্মার খোরাক। যান্ত্রিক জীবনে কাজের চাপের মধ্যে প্রকৃতির সান্নিধ্য মানুষকে মানসিক প্রশান্তি দেয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

1

চিড়িয়াখানায় খাঁচা আছে প্রাণী নেই

2

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

3

সাশ্রয়ীমূল্যে সার সরবরাহে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ : সংসদে

4

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

5

কুমার নদ এখন বর্জ্যরে ভাগাড়

6

ইউটিউব দেখে ছাদে মুক্তা চাষ

7

কাফকো সার কারখানা আবার বন্ধ

8

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

9

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

10

তরমুজ চাষে অসিতের ভাগ্য বদল

11

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছেÑমৎস

12

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

13

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

14

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকা

15

শ্বেতশুভ্র ২শÕবছরের দুধের বাজার

16

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

17

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

18

সিরাজগঞ্জের কাজিপুরে ২০০ টাকার নিচে নেই মাছ ও মুরগি

19

পতিত জমি চাষাবাদে আনতে বিএডিসির উদ্যোগ

20