কৃষি সময় ডেস্কঃ
ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষা অভিযানে ৫ লাখ মিটার অবৈধ জাল ও ৪৬ কেজি মা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জব্দ করা মাছ স্থানীয় অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের নায়েবের হাট এলাকায় জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে, একই রাতে মেঘনা নদীর মাঝেরঘাট, জনতা, লতাখালী, খারির খালসহ একাধিক এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের বিসিসি বেইজ আউটপোস্ট মনপুরার সদস্যরা। অভিযানে ৫ লাখ মিটার জাল ও ৪৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যান।
কৃ/স/জয়