কৃষি সময়
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বস্তি থেকে ‘সবুজ কলোনি’ বাঁশবাড়ি

ময়মনসিংহ সংবাদদাতাঃ 
ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনি একসময় অপরিচ্ছন্নতা ও দুর্গন্ধের জন্য পরিচিত বাঁশবাড়ি কলোনি এখন ফুলে-পাতায় সাজানো সবুজের ঠিকানা। রাস্তার দুই পাশের দেওয়ালজুড়ে গড়ে তোলা হয়েছে ভার্টিক্যাল গার্ডেন। তারকাঁটার সঙ্গে ঝুলছে নানা প্রজাতির ফুল ও পাতাবাহার গাছ। কোথাও জবা, কোথাও হাসনাহেনা, জুঁই ও বেলি; রয়েছে বাগানবিলাসসহ নানা ফুল, ফল ও ভেষজ গাছ। পুরো কলোনি এখন সুবজে ঘেরা গ্রামে রুপ নিয়েছে। এখানকার চার বন্ধর উদ্যোগে কলোনিটি এভাবে বদলে গেছে। যা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নজরে এসছে। কলোনিটি পরিদর্শন করেছেন পরিবেশ ও জলবায়ুমন্ত্রী। 

কলোনি বা বস্তির কথা মনে এলেই চোখে ভেসে ওঠে ঘিঞ্জি ঘরবাড়ি, ময়লা-আবর্জনার স্তূপ, অপরিচ্ছন্ন রাস্তা আর দুর্গন্ধময় পরিবেশের ছবি। তবে বাঁশবাড়ি কলোনি দেখলে এখন যে কারো মাথা থেকে এই চিন্তা দুর হয়ে যাবে। মানুষ ইচ্ছা করলেই যে সব বদলে দিতে পারে এই কলোনিটি তার প্রমান। কলোনির সব মানুষকে বুঝিয়ে সেই অসাধ্য কাজটি বাস্তবে রুপ দিয়ে কলোনিটিকে বদলে দিয়েছেন চার বন্ধু। এরা হচ্ছেন মুরাদ হোসেন কানন, মেহেদী হাসান মুহিত, সাইফুল ইসলাম ও উত্তম দাস।

জানা যায়,এই কলোনির রাস্তা নিচু ছিল। ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াত। সিটি কর্পোরেশন এখানকার রাস্তা ও ড্রেন পরিষ্কার এবং রাস্তার উন্নয়নকাজের পর চার বন্ধু ভাবেন এলাকার পরিবেশ সুন্দর করা গেলে শিশুরাও পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে। এরপর ২০২২ সালে প্রায় ৮০০ ফুট রাস্তার পাশে গাছ লাগানোর উদ্যোগ নেন। যা এখন এই কলোনিকে বদলে দিয়েছে। 

বাঁশবাড়ি কলোনির পরিবর্তন শুধু দেওয়ালে গাছ লাগানো কিংবা ফুলের বাগান তৈরির গল্প নয়। এটি নিজেদের এলাকা নিজেরাই বদলে দেওয়ার এক সম্মিলিত প্রয়াস। চার তরুণের ভাবনা বাস্তব রূপ পেয়েছে এলাকাবাসীর অংশগ্রহণে। গাছ লাগানো, পানি দেওয়া, পরিচর্যা করা কিংবা নষ্ট হয়ে যাওয়া গাছ আবার লাগানো সবকিছুতেই রয়েছে স্থানীয় মানুষের সম্পৃক্ততা। একসময় দুর্গন্ধ আর অপরিচ্ছন্নতার জন্য পরিচিত বাঁশবাড়ি এখন পরিচিত হচ্ছে ‘সবুজ কলোনি’ নামে।

স্থানীয় বাসিন্দা সিমা রানী জানান, আগে এলাকার পরিবেশ অনেক খারাপ ছিল। এখন সবাই মিলে বাড়ির সামনের গাছগুলোতে পানি দেন ও পরিচর্যা করেন। এতে বাড়ির সামনের জায়গার পাশাপাশি পুরো এলাকার পরিবেশও সুন্দর হয়েছে। একসময় যে কলোনিকে অনেকে অবজ্ঞার চোখে দেখতেন, এখন সেই এলাকার পরিবর্তন দেখে প্রশংসা করছেন।

উদ্যোক্তা কানন বলেন, ফুলের পাশাপাশি ফলজ ও ভেষজ গাছও লাগানো হয়েছে। এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন বাগান থেকে ফুল নিয়ে পূজায় ব্যবহার করতে পারেন, সেই বিষয়টিও তারা বিবেচনায় রেখেছেন। নিজেদের অর্থায়ন ও এলাকাবাসীর সহযোগিতায় চলছে গাছের পরিচর্যা। কোনো গাছ নষ্ট হলে আবার লাগানো হচ্ছে। এখন বাইরের মানুষ এসে বাগান দেখে প্রশংসা করেন। স্থানীয় বাসিন্দারাও গাছের যত্ন নিচ্ছেন। তাদের লক্ষ্য, সম্মিলিত প্রচেষ্টায় এই সৌন্দর্য ধরে রাখা এবং এলাকাটিকে আরও সুন্দর করে তোলা।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, স্থানীয় বাসিন্দারা ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগালেও পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে সিটি করপোরেশনের ভূমিকা রয়েছে। নগরের অন্য কলোনিগুলোর অভ্যন্তরীণ সড়কেও ফুলের টব বসানো, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন,দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ উন্নয়নে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করা জরুরি। এলাকার মাটি ও আবহাওয়ার উপযোগিতা বিবেচনায় নিয়ে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে। বাঁশবাড়ির মতো উদ্যোগ অন্য এলাকাতেও ছড়িয়ে দেওয়া গেলে বসবাসের পরিবেশ উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সারের ডিলার পয়েন্ট ঘেরাও

1

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

2

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

3

জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

4

চলনবিলের সরিষার মধুকে জিআই পণ্যের স্বীকৃতি দাবি

5

সার উৎপাদনে ফিরেছে সিইউএফএল

6

৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা মামলা দায়ের

7

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

8

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

9

রাঙামাটির জাম্বুরা যাচ্ছে সারাদেশে

10

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই

11

মধুপুরের বনভূমি পরিণত হচ্ছে বাণিজ্যিক বাগানে

12

সার ছোলা ও রাইস ব্র্যান তেল কিনবে সরকার

13

সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে সম্ভাবনাময় সম্পদ

14

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

15

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

16

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

17

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

18

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

19

দুইযুগ ধরে তালবীজ লাগান আজাদ

20