কৃষি সময়
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

কৃষি সময় ডেস্কঃ 
এক সময় গ্রামবাংলার পথে-প্রান্তরে তাল, নারিকেল, সুপারি ও খেজুরগাছের ডালে সারি সারি বাবুই পাখির বাসা দেখা যেত। প্রকৃতির নিপুণ কারিগর হিসেবে পরিচিত বাবুই পাখি খড়, ধানের পাতা, তালের কচি পাতা, ঝাউ ও কাশবনের লতা দিয়ে এসব দৃষ্টিনন্দন বাসা তৈরি করতো। কিচিরমিচির শব্দে মুখর থাকত চারপাশ। তবে সময়ের সঙ্গে সেই দৃশ্য এখন অনেকটাই হারিয়ে গেছে।

১৫-২০ বছর আগেও নবীনগরের গ্রামগঞ্জে যেখানে অহরহ বাবুই পাখির বাসা চোখে পড়ত, সেখানে এখন হাতে গোনা কয়েকটি গাছে এসব বাসা দেখা যায়। পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, বাসযোগ্য পরিবেশ ও খাদ্যের সংকট, নির্বিচারে তালগাছ কর্তন এবং পাখি শিকারসহ নানা কারণে বাবুই পাখি ক্রমেই কমে যাচ্ছে। 

স্থানীয়রা জানান, বাবুই পাখি সাধারণত উঁচু ও নিরিবিলি পরিবেশে বাসা বাঁধে। তাল, নারিকেল ও খেজুরগাছ তাদের পছন্দের আবাস। এসব গাছের সংকট দেখা দেওয়ায় কোথাও কোথাও হিজল গাছেও বাবুইয়ের বাসা দেখা যায়। কিন্তু বড় বড় গাছ কেটে ফেলা এবং নির্বিচারে পাখি শিকারের কারণে এ পাখির আবাসস্থল দিন দিন সংকুচিত হচ্ছে।
প্রকৃতির এই ক্ষুদ্র পাখির বাসা শুধু শৈল্পিক নিদর্শন নয়, মানুষের জন্যও অনুপ্রেরণার। নিজের দক্ষতা কাজে লাগিয়ে কীভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়, বাবুই পাখির জীবনযাপন যেন তারই উদাহরণ।

বাবুই পাখির বাসা নির্মাণের কৌশলও বেশ চমকপ্রদ। ঠোঁট দিয়ে ঘাস ও পাতার আঁশ ছড়িয়ে তা পেটের সাহায্যে ঘষে মসৃণ করে নেয়। এরপর বাসা তৈরির শুরুতেই দুটি নিম্নমুখী গর্ত তৈরি করে। পরে একটি অংশ বন্ধ করে ডিম পাড়ার স্থান এবং অন্য অংশে লম্বা প্রবেশ ও বের হওয়ার পথ তৈরি করে। ঝড়-বৃষ্টিতেও যাতে বাসা সহজে ছিঁড়ে না পড়ে, সেজন্য বিশেষ কৌশলে তা গাছের ডালের সঙ্গে শক্ত করে বুনে দেয়। বাসার ভেতরে ভারসাম্য রক্ষার জন্য তৈরি করে আড়াও।
কৃষ্ণনগর গ্রামের প্রবীণ অলেক মিয়া বলেন, ‘গত কয়েক বছর ধরে আমাদের গ্রামের কয়েকটি তালগাছে বাবুই পাখির বাসা দেখছি। পাখি ও তাদের বাসা দেখতে এবং কিচিরমিচির শব্দ শুনতে খুবই ভালো লাগে। একসময় আরও অনেক বাসা দেখা যেত।

গৃহিণী আসমা বেগম বলেন, ‘আমাদের বাড়ির সামনের তালগাছে বাবুই পাখি বাসা বানিয়েছে। ছোটবেলায় অনেক বাবুই পাখি ও বাসা দেখেছি। এখন আর তেমন দেখা যায় না।

সাংস্কৃতিককর্মী মাহমুদ বলেন, তালগাছ নিধন ও অবাধে পাখি শিকারের কারণে বাবুই পাখি আজ বিলুপ্তির পথে। এ পাখি রক্ষায় বড় বড় তালগাছ সংরক্ষণের পাশাপাশি নতুন করে তালসহ দেশীয় বৃক্ষরোপণ করতে হবে।

স্থানীয়দের ভাষ্য, একসময় তালগাছের সারি আর বাবুই পাখির ঝুলন্ত বাসা ছিল গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্যের অংশ। সেই দৃশ্য এখন কেবল স্মৃতিতে পরিণত হচ্ছে। প্রকৃতির এই স্থপতিকে টিকিয়ে রাখতে তালগাছ ও অন্যান্য দেশীয় গাছ সংরক্ষণ, নতুন করে বৃক্ষরোপণ এবং পাখি শিকার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

1

পাবনায় পাওয়া যেতে পারে ২০ বছরের গ্যাস

2

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

3

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

4

গ্রিসে স্ট্রবেরি খাতে বাংলাদেশিদের দাপট

5

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

6

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

7

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

8

ইসলামপুরে পাট চাষে কৃষকদের মুখে হাসি

9

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

10

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

11

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

12

গাজনার বিলে মৎস্য চাষে ভাগ্য বদলের হাতছানি

13

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

14

চাঁদপুরে মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

15

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

16

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

17

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

18

সার নিয়ে হার্ডলাইনে সরকার

19

সাশ্রয়ীমূল্যে সার সরবরাহে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ : সংসদে

20