কৃষি সময়
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

পটুয়াখালী সংবাদদাতাঃ 
বঙ্গোপসাগর থেকে ট্রলারভর্তি শতমণ ইলিশ ধরে ঘাটে ফিরেছে পটুয়াখালীর কুয়াকাটার জেলেরা। যা বিক্রি হয়েছে ৩০ লাখ টাকা। দীর্ঘদিন পর চড়া দামে বিপুল পরিমাণ ইলিশ বিক্রি করতে পেরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বুধবার বিকেলে ট্রলারভর্তি করে এসব ইলিশ বন্দরে পৌঁছালে ব্যবসায়ী ও আড়তদারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

জেলেরা এসব মাছ পরে আলীপুরের সিফাত ফিশ আড়তে প্রায় ৩০ লাখ টাকায় নিলামে বিক্রি করে। 

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটি ১৫ জন জেলেকে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। যাবার পরদিন সাগরের পশ্চিম বয়া সংলগ্ন এলাকায় জেলেদের জালে একের পর এক ইলিশ ধরা পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ট্রলারের বরফঘর ও সংরক্ষণস্থল ইলিশে ভরে যায়। বিপুল মাছ পাওয়ার পর আনন্দ-উচ্ছ্বাস নিয়ে জেলেরা ট্রলারটি নিয়ে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

একসঙ্গে এত পরিমাণ ইলিশ ধরা পড়ায় উপকূলীয় জেলেদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সাম্প্রতিক সময়ে সাগরে ইলিশের সংকট নিয়ে হতাশায় থাকা অনেক জেলেই এখন ভালো মাছ পাওয়ার প্রত্যাশায় নতুন উদ্যমে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিছুদিন ধরে সাগরে ইলিশের সংকট দেখা দিয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিপাত বাড়লে সাগরে ইলিশের আহরণ আরও বাড়তে পারে। এতে জেলে, আড়তদার, মাছ ব্যবসায়ীসহ সবাই লাভবান হবেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

1

শতকোটি টাকার পানিফল বিক্রির সম্ভাবনা

2

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

3

আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

4

আলুর পর করলাতেও লোকসান

5

খালেদা জিয়ার জন্মদিনে এ্যাবের দোয়া ও মিলাদ মাহফিল

6

বন্যায় মৃত্যু ৫১ জনের

7

পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

8

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

9

বাগেরহাটে বাড়ছে চুইঝালের চাষ

10

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু

11

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষির কর্মকর্তা-কর্মচারীদের দীর্

12

অনাবাদি জমিতে ড্রাগন চাষ সফলতা

13

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

14

অতিথি পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড়া

15

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

16

লোডশেডিংয়ে পচে যাচ্ছে আল,চাউল উৎপাদনে ধ্বস

17

ফিড কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ

18

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

19

২৯ কেজির টুনা মাছ বিক্রি হলো ৪০ হাজারে

20