কৃষি সময়
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

পাবনা সংবাদদাতাঃ

পাবনায় এবার আগাম জাতের শিম চাষাবাদে বাম্পার ফলন লাভের আশা করছেন চাষীরা। ইতোমধ্যে তাদের জমির শিম গাছে ফুলে ফুলে ছেয়ে গেছে। দিনরাত তার যত্ন করছেন তারা। তারা আশা করছেন সপ্তাহ খানেক পরেই শিম তুলে বিক্রি করে তারা লাভবান হবেন।

 আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে মাঠে বিপুল পরিমাণ জমিতে এবার আগাম জাতের শিম চাষাবাদ হয়েছে। জমির মাচায় দমকানো শিম গাছে প্রচুর ফুল ধরেছে। কোন কোন গাছে ফুল ঝরে শিম ধরেছে। ফুলে ফুলে ভরে গেছে মাঠের শিম গাছ। কৃষকরা এসব শিম গাছে কেউ কিটনাশক ছিটাচ্ছেন। কেউ মাচায় লতা ঠিক করছেন। দিনভর শিম খেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। মাঝে টানা,বৃষ্টি আর রোদের সমষ্যায় ভুগেছেন তারা। ঝুঁকিতে ছিলেন খেতে পোঁকার আক্রমনের। তবে নিয়মিত পরিচর্যা করায় এখন সেই আশঙ্কা কাটিয়ে উঠেছেন।

উপজেলার তিনটি ইউনিয়নে চলতি বছর হাজার ১৬০ হেক্টর জমিতে আগাম জাতের শিমের চাষ হয়েছে। কৃষকরা আশা করছেন সামনে সপ্তাহ থেকে এখান থেকে শিম তুলে ভাল দামে বিক্রি করতে পারবেন।

এখানকার কৃষকদের অভিযোগ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ নিয়ে সমস্যার পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি অফিসের কাঙ্ক্ষিত সহযোগিতা পরামর্শও তারা পাচ্ছেন না। সময়মতো পরামর্শ পাওয়া গেলে রোগবালাই আবহাওয়াজনিত ক্ষতি মোকাবিলা করে ভালো ফলন পাওয়া সম্ভব বলে মনে করেন তারা।

সারাবাড়িয়া গ্রামের কৃষক মো. হায়দার আলী বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় হঠাৎ করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি শেষে আবার রোদ বের হচ্ছে। এতে শিমের বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিচ্ছে, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এত সমস্যার মধ্যে আছি তবুও কৃষি অফিস থেকে আমাদের কোনো সহযোগিতা করেনি।

একই গ্রামের আরেক কৃষক সানোয়ার হোসেন খোকন বলেন, শিম চাষে আমরা ঠিকভাবে জমিতে সার দিতে পারছি না। সারের দাম বৃদ্ধি হওয়ায় এটা চাষ করে আমাদের লাভ করা মুশকিল। খরচের হারটা আমাদের বেশি হয়ে যাচ্ছে। বিঘা প্রতি প্রায় ৫০-৬০ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু সেইভাবে ফসলের দাম পাব কি না জানি না। সরকার সারের দাম যেটা নির্ধারণ করে দিয়েছে সেই দামে আমরা কৃষকরা পাচ্ছি না।

আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না বলেন, আটঘরিয়া উপজেলার তিনটি ইউনিয়নে ১১৬০ হেক্টর জমিতে বছর অটো, রুপভান কেয়ারা জাতের শিমের চাষাবাদ সম্প্রসারণ হয়েছে। মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আগাম জাতের শিমে ভালো ফলনের জন্য রোগবালাই নিয়ন্ত্রণ, সঠিক সময়ে সার প্রয়োগ প্রয়োজনীয় পরিচর্যার বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

কৃ//জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

1

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

2

শ্রীপুর থানার সামনে গরু চুরি বন্ধের দাবিতে গ্রামবাসীর বিক্ষো

3

কচুয়ায় ১২০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

4

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

5

কুমিল্লায় নার্সারির পাঁচ শতাধিক চারা কেটে দুর্বৃত্তরা

6

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শ

7

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

8

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

9

খালে বিষ প্রয়োগে বিপন্ন জীববৈচিত্র্য

10

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

11

ভেড়া পালনে আশিকের সাফল্য

12

দুস্থদের মাঝে ছাগল বিতরণ

13

বাদুড়ের ‘বাড়ি’

14

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশাল

15

সুপার হট মরিচে চাষে কামালের সাফল্য

16

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

17

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা

18

চরফ্যাশনে ভেসে গেছে মাছের ঘের

19

চলনবিলের সরিষার মধুকে জিআই পণ্যের স্বীকৃতি দাবি

20