কৃষি সময়
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শায়েস্তাগঞ্জে আমনের বাম্পার ফলনের আশা

হবিগঞ্জ সংবাদদাতাঃ 
রোপা আমনের বাম্পার ফলনের আশা করছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কৃষকরা। অনুকূল আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ধানের এই ভাল ফলন। কৃষকরা আশা করছেন,ভাল দাম এবং ফলনে তারা লাভবান হবেন। 

জানা যায়,চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩ হাজার ৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদ হয়েছে। মাঠে মাঠে এবার ধানের ভাল ফলন দেখা যাচ্ছে। আগাম জমিতে ধানের শীর্ষ বাতাসে দোল খাচ্ছে। দুই সপ্তাহের মধ্যেই কৃষখরা ধানকেটে ঘরে তুলতে পারবেন। তারা আশা করছেন,ভাল ফলন এবং দামে তারা চাষাবাদের বাড়তি খরচ তুলেও লাভবান হবেন। 

শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের নিশাপট গ্রামের মো. সহিব উল্লা জানান, এবার ভালো বৃষ্টিপাত হওয়ায় সময়মতো রোপা আমন চাষ করতে পেরেছেন। তিনি বলেন,আমার নিজের জমি ছাড়াও পৌরসভার দাউদনগর গ্রামের সাহেব বাড়ির আখলাক উদ্দিন মনসুর গংদের বেশ কিছু জমি বর্গা নিয়ে চাষ করছি। আবহাওয়া ভালো থাকলে প্রতি বছরের মতো এবারও রোপা আমনের ভালো ফলন হবে।

নূরপুর ইউনিয়নের আলগাপুর গ্রামের মো. আব্দুল মোতালিব জানান, এখন পর্যন্ত রোপা আমন চাষে সারের কোনো সংকট দেখা না দিলেও সরকারিভাবে সার ও বীজ না পাওয়ায় বাজার থেকে অতিরিক্ত দামে কিনতে হয়েছে। তিনি আশা করছেন বাজারে ধানের ভাল দাম থাকলে বিক্রি করে খরচ তুলেও লাভবান হতে পারবেন। 
শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন বলেন, সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে রোপা আমন চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

1

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

2

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

3

হ্যাচিং এগ রপ্তানী শুরু

4

জমির বিরোধে দেড় শতাধিক গাছ কাটার অভিযোগ

5

ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান পচনের মুখে

6

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

7

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

8

গুদাম থেকে সার লুটপাট করলেন কৃষকরা

9

সার নিয়ে হার্ডলাইনে সরকার

10

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

11

রংপুরে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভে কৃষক

12

পুরো গাছই এখন পাখির বাসা

13

পানের বরজ যেন কৃষকের ‘নগদ ব্যাংক’

14

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

15

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

16

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

17

হাঁসের পালক রপ্তানী করে কর্মসংস্থান

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

হালদা হবে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ

20