কৃষি সময়
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান পচনের মুখে

কৃষি সময় ডেস্কঃ 
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভুল কীটনাশকের প্রভাবে তাঁর ৭ বিঘা জমির ধান নষ্ট হতে বসেছে। সার-কীটনাশকের দোকানদারের পরামর্শে ক্ষেতে ওষুধ প্রয়োগ করে চরম বিপাকে পড়েছেন তৈয়ব আলী নামে এক কৃষক।
 
জানা যায়,উপজেলার মধুপুর ডাঙ্গাপাড়া এলাকায় ৭ বিঘা জমি লিজ নিয়ে ধান চাষ করেন ওই কৃষক। পার্শ্ববর্তী জমিতে নানা ধরনের রোগবালাই দেখা দেওয়ায় স্থানীয় কালীতলা এলাকার কিটনাশক দোকানী হবিবর ট্রেডার্সের স্বত্বাধিকারী হবিবরের দ্বারস্থ হন। তার পরার্মশে ওই কৃষখ ত সেতারা, এমিস্কোর, কোটান ও লুপিন প্লাস নামের কয়েকটি কীটনাশক তুলে দেওয়া হয়। যা তিনি নিজের জমিতে সস্প্রে করেন। এর পরদিন থেকেই ধানগাছে পচন ও বিরূপ লক্ষণ দেখা দিতে শুরু করে। এখন তার ক্ষেতের ধানগাছ লাল লাল হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত কৃষক তৈয়ব আলী বলেন, কোম্পানির প্রতিনিধির কথা শুনে ওষুধ দিয়ে আজ আমার ৭ বিঘা জমির ধান নষ্ট হওয়ার পথে। জমি লিজ নিয়ে অনেক কষ্ট করে চাষাবাদ করেছিলাম। এখন আমি নিঃস্ব হতে বসেছি।

এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাসিরুল আলম জানান, তিনি দ্রুতই ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শনে যাবেন এবং কারণ নির্ধারণ করে কৃষককে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আউশের ভাল ফলনেও ক্ষতিগ্রস্থ কৃষক

1

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

2

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

3

সরকারকে বিপদে ফেলতে পিক সিজনে নতুন সার ডিলার নীতিমালা জারি

4

বিষাক্ত ট্যাবলেটে মারা হচ্ছে নদীর মাছ

5

চায়না দুয়ারি জাল জব্দ

6

নদীতে খাঁচায় রঙিন মাছ চাষাবাদ

7

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

8

নোয়াখালীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

9

যশোরের জাপানি পার্সিমনের সাফল্য

10

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

11

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

12

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

13

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

14

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

15

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

16

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

17

৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

20