কৃষি সময়
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডোমারে স্লুইসগেট ধসে বিপাকে কৃষকেরা

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নদীর পানির চাপে একটি পুরোনো স্লুইসগেট ধসে পড়েছে। এতে উপজেলার কয়েক শ বিঘা কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কায় দেখা দিয়েছে। হটাৎ এই নদীভাঙন ও পানিসংকটে তিন শতাধিক পরিবারের জীবনযাত্রা চরম ভোগান্তির মুখে পড়েছে।

রোববার দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামে হরিডারা নদীর ওপর নির্মিত স্লুইসগেটটি ধসে পড়ে। ভাঙনে স্লুইসগেট-সংলগ্ন এলাকার প্রয়াত আবু সাঈদের স্ত্রী হালিমা বেগমের বসতবাড়ির একাংশ নদীতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, সকাল থেকেই স্লুইসগেটটি ধীরে ধীরে নিচের দিকে দেবে যেতে থাকে। একপর্যায়ে এটি বসে গিয়ে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে উজান থেকে আসা পানির চাপ মারাত্মকভাবে বেড়ে যায়। এক পর্যায়ে স্লুইসগেট ও প্রতিরক্ষা বাঁধের পাশে থাকা ইঁদুরের গর্ত দিয়ে তীব্র বেগে পানি ঢ়ুকতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ ভাঙনে রূপ নিয়ে আশপাশের এলাকা প্লাবিত হয়।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারি প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। 

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘সামনে আমন আবাদের সময়। এই স্লুইসগেট দিয়েই আমরা সেচের পানি আটকে রাখতাম, আবার অতিরিক্ত পানি বের করে দিতাম। এখন তো গেটই ভেঙে শেষ। পানি আটকে রাখার ব্যবস্থা না থাকলে কয়েক শ বিঘা জমি একেবারে অনাবাদি পড়ে থাকবে।’

ডোমার উপজেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম বলেন, ‘ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশের কারণেই প্রাথমিকভাবে এ ভাঙনের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে এখানে নতুন ও টেকসই অবকাঠামো নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমন চাষের খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

1

বান্দরবানে অবৈধ কাঠের বড় চালান জব্দ

2

খাতুনগঞ্জে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব

3

কৃষকের ৬০ শতক জমির কাঁকরোলগাছ কেটে দিল দুর্বৃত্ত

4

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

5

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

6

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

7

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

8

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

9

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

10

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

11

ফসলি জমিতে ইটভাটা বন্ধ করলো প্রশাসন

12

পানির দামে গোলাপ বিক্রি

13

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

14

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

15

সুন্দরবনে কাঁকড়া শিকারী ৮ জেলে আটক

16

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

17

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

18

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

19

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

20