কৃষি সময়
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে পরিবেশ রক্ষার নতুন বার্তা

পাবিপ্রবি প্রতিনিধিঃ পরিত্যক্ত বোতলের বিনিময়ে মিলছে একটি নিম, জাম কিংবা ইনডোর প্লান্টের চারা। ছোট্ট এই বিনিময় যেন বদলে দিচ্ছে পরিবেশ নিয়ে ভাবনার ধারা। নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবেশভিত্তিক সংগঠন গ্রীন ভয়েস। 

জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের এলিভেটর এক্সপ্রেসওয়ের নিচে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে খালি প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন গ্রীন ভয়েসের সদস্যরা। বিনিময়ে তারা ওষুধি গাছ, ফলদ গাছ, ফুলের গাছ এবং ইনডোর প্লান্টের চারা বিতরণ করেন। ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকে স্বতঃস্ফূর্তভাবে প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা সংগ্রহ করেন এবং পরিবেশ রক্ষার এই উদ্যোগে অংশ নেন।

আয়োজকদের মতে, প্লাস্টিক দূষণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং প্লাস্টিক যথাযথভাবে সংগ্রহ করে পুনঃপ্রক্রিয়াজাত করার অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে বেশি বেশি গাছ লাগিয়ে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশকে সবুজ করে তোলার বার্তাও দেওয়া হচ্ছে।

সংগ্রহ করা প্লাস্টিকের পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে আয়োজকেরা জানান, কর্মসূচিতে জমা হওয়া সব প্লাস্টিক আলাদাভাবে সংরক্ষণ করা হবে। পরে সেগুলো পৌরসভার প্লাস্টিক সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করা হবে, যাতে পুনঃপ্রক্রিয়াজাত (রিসাইক্লিং) করা সম্ভব হয়। এর ফলে প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষণের কারণ না হয়ে পুনর্ব্যবহারের সুযোগ পাবে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মতে, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে অংশ নিতে পেরে তারা আনন্দিত। তাদের বিশ্বাস, এমন কর্মসূচি মানুষকে পরিবেশ রক্ষায় আরো সচেতন করবে এবং প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

কয়েকটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি গাছের চারার আর্থিক মূল্য হয়তো খুব বেশি নয়, কিন্তু এর সামাজিক ও পরিবেশগত গুরুত্ব অনেক বড়। এমন উদ্যোগই ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই ক্যাম্পাস এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন,প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এটি কখনোই যত্রতত্র ফেলে রাখা উচিত নয়। প্লাস্টিকের পরিবর্তে একটি গাছ গ্রহণের মাধ্যমে চারপাশকে সবুজ করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেকের সচেতন অংশগ্রহণ জরুরি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

1

সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

2

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

3

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

4

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

5

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

6

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

7

রবিবার জাতীয় মৎস্য পক্ষে পুরষ্কার পাচ্ছে ১৪ ব্যক্তি

8

উজানের ঢলে ভেসে গেছে ফসল মাছের ঘের

9

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

10

ঝিনাইদহের ড্রাগন চাষে সাঈদের ভাগ্য বদল

11

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

12

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

13

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

16

তিন বিভাগে বন্যার শঙ্কা

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

19

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

20