কৃষি সময়
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে কুমির আতঙ্ক

কৃষি সময় ডেস্কঃ 
নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি কুমিরের উপস্থিতিতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। গত শনিবার সন্ধ্যার পর থেকে কুমিরটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় পুকুরে না নামাসহ কুমিরটির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিরটি প্রথমে যে পুকুরে দেখা গিয়েছিল সেখান থেকে স্থান পরিবর্তন করে পাশের আরেকটি পুকুরে চলে গেছে। ওই এলাকায় কুমির থাকার বিষয়ে নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

তিনি বলেন, এ বিষয়ে বন্দর ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকদের জন্য বিশেষ সতকর্তা জারি করা হয়েছে।

এ ছাড়া বন্দর উপজেলা প্রশাসন জানিয়েছে, ভেটেরিনারি সার্জন ও সংশ্লিষ্ট কর্মীদের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছে। বিষয়টি বন বিভাগ ও ঢাকা থেকে আসা বন্যপ্রাণী উদ্ধারকারী দলকেও জানানো হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা থেকে আসা বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দল দিনভর কুমিরটি উদ্ধারের চেষ্টা চালায়। তবে সেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে কুমিরটি আগের অবস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি স্থানে চলে গেছে বলে তথ্য পাওয়া যায়। সোমবার (২১ সেপ্টেম্বর) আবারও কুমিরটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদায় বন্দি ৪ মহিষ উদ্ধার করলেন ইউএনও

1

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

2

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

3

আমন চাষের খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

4

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

5

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

8

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

9

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

10

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

11

সারা দেশে ৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

12

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু

13

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

14

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

15

দুম্বা পালনে রবিউলের সফলতা

16

চিড়িয়াখানায় খাঁচা আছে প্রাণী নেই

17

কচুরিপানায় আটকা কৃষকের ভাগ্য

18

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

19

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

20