কৃষি সময়
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ জেলে আটক,মাছ-নৌকা জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
সুন্দরবনের অভয়ারণ্যে ঢ়ুকে মাছ ধরায় পাঁচ জেলেকে আটক হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির আদানি গুরগুরিয়া খালে মাছ ধরার সময় তাদের আটক করেন বনরক্ষীরা।

তারা হলেন- খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আ. সালাম (৩৫), কদম আলী (৪০), জহুরুল হক সরদার (৪৫), আবু বক্কর (৫০) ও সোহরাব হোসেন গাজী (৫৮)। তাদের কাছ থেকে দুটি নৌকা ও বিভিন্ন প্রজাতির আড়াই মণ মাছ জব্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যালারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালায়। আটক হন ওই জেলেরা।

সুন্দরবন পূর্ব বনবিভাগ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

3

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

4

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

5

আনারকলি চাষে সফলতা

6

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

7

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

8

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

9

কলা চাষে রংপুরের নতুন সম্ভাবনা

10

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

11

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

12

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

13

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

14

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

15

বৃষ্টির অভাবে আমন মাঠ ফেটে চৌচির

16

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

17

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

18

বিরামপুরে বারোমাসি সজনে চাষাবাদ

19

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

20