কৃষি সময়
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুবলার চরে ব্যাহত শুঁটকি উৎপাদন

বাগেরহাট সংবাদদাতাঃ 
সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লির জেলে, শ্রমিক ও মাছ ব্যবসায়ীরা বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় মহাসংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। গুড়ি বৃষ্টিতে এখানকার চাতাল, মাচা ও বেড়ায় শুকাতে দেওয়া লাখ লাখ টাকার কাঁচা মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। অন্যদিকে কাজ না করেও শ্রমিকদের বেতন দিতে হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিনই বাড়ছে লোকসানের বোঝা।

জানা যায,দুবলার চারটি চরে এই মৌসুমে সাগর থেকে মাছ ধরে এনে শুঁটকি করা হয়। এখানকার অসংখ্যা চাতালে শত শত টন শুঁটকি উৎপাদন করার লক্ষ্য নিয়ে চাতাল পেতেছেন ব্যবসায়ীরা। এসব চাতালে দিন হাজিরায় কাজ করছেন প্রায় ২০ হাজার শ্রমিক কর্মচারী। কিন্তু কয়েকদিন ধরে গুড়ি বৃষ্টির সাথে সাগর উত্তাল হয়ে উঠেছে। যার জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। বসে বসে অলস সময় পার করছেন জেলে আর চাতাল শ্রমিকরা। বসে থাকলেও তাদের দিন হাজিরা হিসাবে ১ হাজার থেকে ১২টাকা করে দিতে হচ্ছে চাতাল মালিকদের। এদিকে বৃষ্টিতে চাতালে দেয়া প্রচুর পরিমাণ শুঁটকি ভিজে নষ্ট হয়ে গেছে। এতে শুঁটকি ব্যবসায়ীরা দুই দিক থেকে বিপুল পরিমাণ টাকা লোকশান গুনছেন। 

দুবলার শুঁটকি পল্লির ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ আহরণ ব্যাহত হচ্ছে। মাছ ধরা বন্ধ থাকায় চাতালগুলোতে নতুন মাছ আসছে না। অন্যদিকে আগে ধরা মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। এতে শুঁটকির উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে পড়েছে ব্যবসায়ীদের মূলধন। গত মৌসুমের লোকসান কাটিয়ে উঠতে না পেরে অনেকেই এবার ধারদেনা করে ব্যবসায় নেমেছেন।

আলোরকোল শুঁটকি পল্লীর মালিক ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, ‘এবার দুর্যোগের সঙ্গে লড়াই করেই শুঁটকি মৌসুম শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো বৈরী আবহাওয়ার কারণে ঝড়-বৃষ্টিতে জেলেরা সাগরে নামতে পারছেন না। বৃষ্টিতে অনেকের চাতাল ও মাচার কাঁচা মাছ নষ্ট হয়েছে। গত মৌসুমে লোকসানের পর এবারও লাখ লাখ টাকা ঋণ নিয়ে বেশির ভাগ বহদ্দার ব্যবসায় নেমেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই আবার দুর্যোগের কবলে পড়ায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছি।’

তিনি আরও জানান, মাছ ধরা বন্ধ থাকায় জেলে-শ্রমিকেরা বসে আছেন। মাছ না থাকায় শুঁটকি উৎপাদনও ব্যাহত হচ্ছে। অথচ শ্রমিকদের বেতন, খাবার ও অন্যান্য খরচ প্রতিদিনই বহন করতে হচ্ছে। এতে ব্যবসায়ীরা নতুন করে ঋণের চাপে পড়ার আশঙ্কা করছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার শুঁটকি পল্লীর বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকাভানের’ প্রভাবে দুবলার চরের জেলেরা বিপাকে পড়েছেন। চলতি বছরের শুঁটকি মৌসুম শুরু হয়েছিল ঘূর্ণিঝড় ‘অর্নবের’ মধ্য দিয়ে। মৌসুমের শুরুতেই জেলেরা বড় ধরনের ধাক্কার মুখে পড়েন। ১৫ দিন যেতে না যেতেই আবার ঘূর্ণিঝড় ‘আকাভানের’ প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় জেলেরা মাছ ধরতে পারছেন না। বৈরী আবহাওয়ায় চাতালে মাছ শুকানোও ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে ভিজে অনেকের কাঁচা মাছ নষ্ট হয়েছে। জেলে ও শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন। এতে বহদ্দার, মহাজন ও অন্যান্য ব্যবসায়ীরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

পুরো গাছই এখন পাখির বাসা

2

কচুয়ায় কৃষকের জমির লাউগাছ কেটেছে দুর্বৃত্তরা

3

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

4

সিরাজগঞ্জে ছাগলের পিপিআর রোগের প্রাদুর্ভাব

5

ভিয়েতনামী কালো ধান চাষে সফল যুবক

6

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

7

কৃষিপণ্যই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য-কৃষিমন্ত্রী

8

গুলশান বনানী বারিধারার লেকের দূষন কমানোর উদ্যোগ

9

যমুনা চরের বাদাম চাষে স্বপ্ন দেখেছে চাষীরা

10

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

11

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

12

মাছের ঘের পাড়ে ঝুলছে তরমুজ

13

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

14

খেজুর গুড়-রস থেকে শতকোটি টাকা আয়ের আশা

15

বেগুন ও লাউ চাষে লিটনের বাজিমাত

16

ঔষধি গ্রামে ১০ হাজার মানুষের ভাগ্যবদল

17

বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের

18

সাঙ্গু নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার

19

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

20