কৃষি সময়
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পিকারের ৭০ কিঃমিঃ বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন

কৃষি সময় ডেস্কঃ
 ‘সবুজ, সুসজ্জিত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার এলাকাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

ভোলা-চরফ্যাশন মহাসড়কের ডাওরিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে সোমবার কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জেলা প্রশাসকদের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের আওতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। 
কর্মসূচির আওতায় মহাসড়কের দুই পাশে প্রায় ৭০ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। 

এতে সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রম জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে পাট চাষে কৃষকদের মুখে হাসি

1

বিশ্ববাজারে বড়লেখার উদ

2

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

3

কাদায় বন্দি ৪ মহিষ উদ্ধার করলেন ইউএনও

4

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

5

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

6

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

7

হ্যাচিং এগ রপ্তানী শুরু

8

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

9

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

10

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু-- মৎস্য ও প্রাণ

11

ভবদহে ডুবেছে মাছের ঘের

12

কৃষি খাতে স্থবিরতা

13

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

14

বিএসভিইআরের নতুন কার্যনির্বাহি কমিটি গঠন

15

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

16

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

17

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

18

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

19

সার ছোলা ও রাইস ব্র্যান তেল কিনবে সরকার

20