কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সড়ক যেন ময়লার ভাগাড়

চাঁদপুর সংবাদদাতাঃ 
সড়ক নয়। এ যেন ময়লার ভাগাড়া। দুই পাশে আধা কিলোমিটার জুড়ে স্তুপ করে ফেলা হয়ছে ময়লা আর্বজনা। শুধু সড়ক নয়। জনবহুল বাস স্ট্যান্ডের কাছেও ফেলা হয়েছে বর্জ্য। যা বৃষ্টিতে ছড়িয়ে দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। এমন অবস্থা সৃষ্টি হয়েছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ অংশে।

প্রতিদিন পৌর শহরের বিভিন্ন মহল্লা থেকে পৌরসভার শ্রমিকরা বর্জ্য সংগ্রহ করে ওই সড়কের দুই পাশে বিশাল এলাকুজুড়ে ফেলছেন। সামান্য বৃষ্টিতেই এই ময়লা-আবর্জনা পানির সঙ্গে গড়িয়ে মূল সড়কে চলে আসছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ হচ্ছে। পাশাপাশি বর্জ্য থেকে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কার পাশাপাশি মশা-মাছি ও বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রবও বাড়ছে। 

ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলছেন,যারা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। তারাই যদি মানুেেষর চলাচলের সড়কের পাশে বজ্য ফেলে তাহলে আমরা প্রতিকার চাইবো কার কাছে?  এই ময়লার ভাগাড়ের কারনে এখন বাড়া বাড়ি সহ সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। 

শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন সড়কের পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় ময়লা-আবর্জনার উৎকট দুর্গন্ধের কারণে নাক চেপে চলতে হয়। বমি আসে। 

এ বিষয়ে হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এখনো ময়লা-আবর্জনা ফেলার জন্য স্থায়ী কোনো ডাম্পিং ইয়ার্ড করা সম্ভব হয়নি। ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি খাস জমি বন্দোবস্তের বিষয়ে চিঠি পাওয়া গেছে। স্থায়ী ডাম্পিং ইয়ার্ড স্থাপনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আশা করছি, খুব শিগগিরই একটি স্থায়ী ডাম্পিং ইয়ার্ড চালু করে সড়কের পাশে বর্জ্য ফেলার সমস্যা ও জনদুর্ভোগ নিরসন করা সম্ভব হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

1

টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগান, চারা রোপণ প্রত

2

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

3

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

4

চাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

5

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

6

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

7

পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করছে প্রতিবন্ধী শরিফুল

8

পদ্মায় বৈদ্যুতিক শক নিয়ে মাছ নিধন

9

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

10

কানসাট আম বাজার এখনো জমজমাট

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষির কর্মকর্তা-কর্মচারীদের দীর্

13

জি-৯ কলা চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

14

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

15

লোডশেডিংয়ে মুরগি মরে ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারিরা

16

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

17

লোডশেডিংয়ে পচে যাচ্ছে আল,চাউল উৎপাদনে ধ্বস

18

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

19

লোকালয়ে খাদ্যের খোঁজে বানর হনুমানের দল

20