প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

কৃষি সময় ডেস্কঃ
ময়মনসিংহে অবৈধভাবে সার মজুত করায় এক বিক্রেতাকে এক মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে সোমবার এ অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্ত সার বিক্রেতার নাম নূর-এ আলম। সে তিনটি গোডাউনে ৩১ হাজার ৮০০ কেজি সার মজুত করেছিলেন।
দণ্ডপ্রাপ্ত নূর-এ-আলম উচাখিলা এলাকার ফজলুল হকের ছেলে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকতা|
জানা যায়, নূর-এ-আলমের তিনটি গোডাউনে ইউরিয়া, ডিএপি ও এমওপি সার মজুত পাওয়া যায়। এর মধ্যে ইউরিয়ার ৩৯১ বস্তা, ডিএপির ১৬০ বস্তা ও এমওপির ৮৫ বস্তা ছিল। প্রতিটি বস্তায় ৫০ কেজি হিসেবে মোট ৬৩৬ বস্তা বা ৩১ দশমিক ৮ টন সার মজুত করা হয়েছিল।
নূর-এ-আলমের খুচরা সার বিক্রির বৈধ লাইসেন্স থাকলেও অভিযানের সময় তার প্রতিষ্ঠানে সার বিক্রির কোনো ক্যাশ মেমো পাওয়া যায়নি। একই সঙ্গে মজুতের হিসাব সংবলিত রেজিস্টারও সংরক্ষণ করা হয়নি। এসব অনিয়মের কারণে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২ ধারায় তাকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেন, নূর-এ-আলমের দোকানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছিল।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়