কৃষি সময়
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি


কুমিল্লা প্রতিনিধিঃ টানা বৃষ্টিতে কুমিল্লা শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলিগলি ,আবাসিক সহ বিস্তীর্ণ অংশ। শহরে কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এত বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও কর্মজীবীরা।

কুমিল্লা নগরীর মনোহরপুর, মহিলা কলেজ রোড, বাগানবাড়ি, দক্ষিণ চর্থা, জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, উত্তর রেসকোর্স, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়েছে। অনেক স্থানে ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে|

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এমন অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তবে কুমিল্লা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্বে পৌঁছানো পরীক্ষার্থীদের ক্ষেত্রে কেন্দ্র কর্তৃপক্ষকে সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচতলা পানিতে তলিয়ে গেছে। জরুরি বিভাগ এবং রোগীদের শয্যার নিচেও পানি জমে রয়েছে।

কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, বাইরে থেকে বিপুল পরিমাণ পানি হাসপাতাল চত্বরে ঢুকেছে। তবে বিকল্প ব্যবস্থায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু রয়েছে। বৃষ্টি থেমে গেলে পানি নেমে যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বৃষ্টিতে ভিজে কেন্দ্রে যেতে হচ্ছে পরীক্ষার্থীদের। অনেক পরীক্ষার্থীকে ভেজা কাপড়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। কেউ কেউ পানিতে ডুবে থাকা সড়কে পড়ে গেছেন। এ সময় অভিভাবকদেরও পরীক্ষা আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন চালকেরা। 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার বলেন, এ কেন্দ্রে আটটি কলেজের প্রায় ২ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। মাঠে পানি জমলেও পরীক্ষার কক্ষের ভেতরে পানি ঢোকেনি। যেসব পরীক্ষার্থী জলাবদ্ধতার কারণে কিছুটা দেরিতে কেন্দ্রে পৌঁছেছেন, তাদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, পরীক্ষা শুরুর আগ থেকেই তিনি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অবস্থান করে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি বলেন, ভারী বর্ষণের কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সিটি করপোরেশনের কর্মীরা কাজ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

1

মেঘনায় মিলল ১৬ কেজির কোরাল

2

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

3

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

4

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

5

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

6

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

7

সাত বছরেও চালু হয়নি পোনা বিক্রয় কেন্দ্র

8

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

9

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

10

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

11

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

12

বন্যাকবলিত এলাকার কৃষকদের জরুরী সহায়তা দেয়া হবে-কৃষি মন্ত্রী

13

শরীয়তপুরে বৃক্ষমেলার উদ্বোধন

14

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

15

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

16

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

17

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

18

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

19

বন্যায় মৃত্যু ৫১ জনের

20