কৃষি সময়
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগ

পাবনা সংবাদদাতাঃ 
ধারালো অস্ত্রাঘাতে পাবনা চাটমোহর উপজেলায় একটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত কুকুরটি নিজের বাড়ির পোষা কুকুর ছিল। ছাগল কামড়ানোর অভিযোগে কুকুরটিকে হত্যা করে একই গ্রামের নাইম নামে এক যুবক।  

ভুক্তভোগী কৃষক সোলায়মান প্রামাণিক জানান, সকালে আমি বাড়িতে ছিলাম না। মাঠে কাজে ছিলাম। কাজ থেকে বাড়িতে আসার পর দেখি আমার কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। পরে আমার মায়ের কাছে শুনতে পারি প্রতিবেশী নাইম ধারালো অস্ত্র (শাবল) দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলেছে। ঘটনার পর বিষয়টি আমি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং থানা পুলিশকে জানাই। থানায় অভিযোগ দিচ্ছি। আমি আমার কুকুর হত্যার বিচার চাই। 

এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে অফিসে নিয়ে এসে ময়নাতদন্ত সম্পন্ন করেছি। ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির পাঁজরে আঘাত করায় তার ফুসফুসে জখম লেগে অতিরিক্ত রক্তক্ষরণে সৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানায় মামলা হওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেয়া হবে

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, সকালে ঘটনাটি মৌখিকভাবে জানার পর আমি প্রাণিসম্পদ দপ্তরকে জানাতে বলি। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লিখিত অভিযোগ দিচ্ছেন। অভিযোগ পাওয়ার পর মামলার রুজু করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি ফল চাষে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

বজ্রপাতে প্রাণ গেলো বাবা ছেলের

3

রংপুরে সবজি চাষাবাদে ভাগ্য বদল কৃষকদের

4

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

5

হরিণের মাংস সহ আটক এক

6

রাঙ্গামাটিতে সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত

7

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’-কৃষিমন

8

দুম্বা পালনে রবিউলের সফলতা

9

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

10

বনে ফিরলো ২৪ পাখি

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

13

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

14

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই

15

জয়পুরহাটে সোনালি মুরগির আঁতুড়ঘই এখন অন্ধকারে

16

সাতক্ষীরায় ৮২০ কেজি চিংড়ি মাছ জব্দ

17

ইটভাটায় কোনভাবেই ইট পোড়ানো যাবে না-পরিবেশমন্ত্রী

18

সিরাজগঞ্জের কাজিপুরে চড়া মাছের বাজার

19

দাউদকান্দিতে ১৮ কর্মকর্তা দিয়ে চলছে ৪৬ কৃষি ব্লক

20