কৃষি সময় ডেস্কঃ
জয়পুরহাটের কালাইয়ে রাতের আঁধারে একটি বাগানের শতাধিক ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাগানমালিক।
শনিবার দিবাগত রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর ভেরেন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান বাগান মালিক ফজলে রাব্বি। ৩৫ শতাংশ জমির বাগানটিতে লিচু, আম, ডালিম, সুপারি ও অন্যান্য প্রজাতির শতাধিক ফলজ গাছ ছিল। অধিকাংশ গাছের বয়স ছিল দুই থেকে তিন বছর।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বাগানমালিক ফোন করে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কৃ/স/জয়