কৃষি সময়
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিশ্র ফল চাষে চালক মিজানের বাজিমাত

মাগুরা সংবাদদাতাঃ 
বিভিন্ন ধরনের মিশ্র ফল চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন মিজানুর রহমান নামে এক চালক। কাজের ফাকে তিনি গড়ে তুলেছেন আড়াই বিঘা জমিতে ফল বাগান। যেখান থেকে তিনি আয় করছেন মোটা অংকের টাকা। মিজানুর রহমান মাগুড়া জেলার মহম্মদপুর উপজেলার ছোট কলধারী গ্রামের বাসিন্দা। 

জানা যায়,গাড়ি চালানোর পাশাপাশি ২০২১ সালে মিজানুর রহমান মিশ্র ফল চাষাবাদ শুরু করেন। নিজে পরিশ্রম করে আড়াই বিঘা জমিতে গড়ে তুলেছেন তিনটি ফল বাগান। যেখানে রয়েছে- ভিয়েতনামি মাল্টা, বারোমাসি মাল্টা, মাল্টা পয়সা বারি-১, বাউ-৩ ভিয়েতনামি জাত, চায়না ও দার্জিলিং কমলা, বেদানা বারি-৪ ও বারি-৭, পেঁপে এবং বিভিন্ন জাতের লেবু। এরই মধ্যে বেশ কিছু গাছে ধরেছে প্রচুর ফল। এ ছাড়া বিভিন্ন উন্নত জাতের ফলের চারা তৈরি করে বিক্রি করেন। যা তিনি বিক্রি করে ভাল টাকা আয় করছেন। তার বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা ফলগুলো যেন মিজানুর রহমানের পরিশ্রম আর স্বপ্নেরই প্রতিচ্ছবি। নিজের ভাগ্যবদলের পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান তৈরির স্বপ্ন দেখেই এই বাগান করেন মিজানুর। 

ফল বাগানের উদ্যোক্তা মিজানুর রহমান বলেন, ‘ফলের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং নিজের জীবিকা নিশ্চিত করার জন্যই ফলের বাগান করার উদ্যোগ নিই। শুরুতে নানা প্রতিবন্ধকতা থাকলেও ধীরে ধীরে অভিজ্ঞতা ও পরিশ্রমের মাধ্যমে বাগানকে বড় করেছি। এখন বাগানে বিভিন্ন জাতের ফল হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাগান করার ইচ্ছা আছে।

মহম্মদপুর উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান শিলু বলেন, মিজানুর রহমানের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি গাড়ির ড্রাইভার হয়ে মিশ্র ফলের বাগান করে এলাকায় সাড়া ফেলেছেন। কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এমন চিন্তা সবাই করলে ফলের চাহিদা পূরণ হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসমান বেডে চাষাবাদ করে লাভবান হচ্ছে কৃষকরা

1

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

2

১২ বিঘা জমির পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

3

শামুক না থাকায় কমছে অতিথি পাখি

4

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

5

চট্রগ্রামে ডুবে গেছে ১০ হাজার মৎস্যঘের

6

শেরপুরে কালোবাজারে সার বিক্রির অপরাধে ২০ জনের নামে মামলা

7

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

পর্যটন শহরের প্রবেশদ্বারে ময়লার ভাগাড়

10

ভবদহে ডুবেছে মাছের ঘের

11

২৮৮ বস্তা সার জব্দ

12

পলি জমে নদীর তলদেশ ভরাট

13

লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

14

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

15

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

16

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

17

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

18

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

19

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

20