কৃষি সময়
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমজমাট মুলাডুলি মাছের আড়ত

পাবনা সংবাদদাতাঃ 
পাবনার ঈশ্বরদীর মুলাডুলি মৎস্য আড়তে চলে জমজমাট মাছের কেনাবেচা। এ আড়তে ভোরের আলো ফোটার সঙ্গে শুরু হয় বিক্রেতা ও পাইকারদের দরদাম। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়। ভরা মৌসুমে বেচাকেনার পরিমাণ আরও বেড়ে যায়। স্থানীয় মৎস্য চাষীরা এ আড়তে মাছ কেনাবেচা করে লাভবান হচ্ছেন। 

ঈশ্বরদীর মুলাডুলি মাছের আড়তটি এখন এ অঞ্চলের মাছ চাষী এবং ব্যবসায়ীদের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন এ আড়তে নদী, পুকুর ও বিলের তাজা মাছের পর্যাপ্ত জোগান থাকায় প্রতিদিন পাবনার ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর ও ভাঙ্গুড়া এবং নাটোরের বড়াইগ্রাম ও লালপুরসহ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কয়েকশ চাষি ও ব্যবসায়ী এখানে মাছ নিয়ে আসেন। বেচা বিক্রিও হয় জমজমাট। ভাল কেনাবেচা হওয়ায় মাত্র কয়েক বছরের মধ্যেই আড়তটি জমজমাট হয়ে উঠেছে। 

এ আড়তে রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, পাঙাশ, আইড়, বাইন, কালিবাউশ, পাবদা, কই, মাগুর, শিং, রিটা, শোল, কাচকি, টাকি ও পুঁটিসহ দেশি ও চাষের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। ঢাকার পাশাপাশি সিলেট, রংপুর, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের পাইকারি ব্যবসায়ীরাও প্রতিদিন ভোরে মাছ কিনতে এখানে আসেন এই আড়তে।

 বর্তমানে এ আড়তে ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়।
আড়তের মাছ ব্যবসায়ীদের অভিযোগ, বর্ষাকালে আড়তে জলাবদ্ধতা তৈরি হয়। এ ছাড়া মহাসড়কে মাছ পরিবহনকারী যান চলাচলে হাইওয়ে পুলিশের নিষেধাজ্ঞার কারণে তাদের ভোগান্তিতে পড়তে হয়।

মুলাডুলি মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন জানিয়েছেন, আড়তটি গড়ে ওঠায় স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা বড় ধরনের সুবিধা পাচ্ছেন। শত শত মানুষের কর্মসংস্থানও হয়েছে। ভবিষ্যতে আড়তে মাছের আমদানি আরও বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক মেলন চাষে কামরুজ্জামানের স্বপ্ন

1

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

2

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

3

টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ

4

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

5

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি

6

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

7

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

8

১২ বিঘা জমির পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

9

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

10

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

11

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

12

গোপালগঞ্জের হাসিবের আম যাচ্ছে সারাদেশে

13

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

14

ছাতকে চুন কারখানায় বিপন্ন পরিবেশ

15

কাঠলিচু চাষে মনিরুজ্জামানের ব্যাপক সাফল্য

16

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

17

পশ্চিমাঞ্চলে পাটের বাজার চাঙ্গা

18

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন

19

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

20