কৃষি সময়
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

কৃষি সময় ডেস্কঃ 
গোপালগঞ্জ সদর উপজেলার তালা জগারচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধা লেয়াকত আলী শিকদারের জমিতে ফলন্ত গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পূত্রবধু লিপি বেগম।
এ ঘটনার প্রেক্ষিতে  লিপি বেগম গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

লিখিত অভিযোগে বলা হয় গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে তালা জগারচর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী শিকদারের জমিতে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করেন। 
এ সময় জমিতে থাকা ফলন্ত কলাগাছ, মেহগনি, সুপারি, শিরীষ, আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

1

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

2

তেলের দাম বাড়লো ৯০ ডলার

3

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধ

6

খুলনায় ১৬ হাজার ৪৬৪ হেক্টর আমন বীজতলা

7

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

8

লাউ চাষে লোকশানে চাষীরা

9

দুই কাতলা বিক্রি হলো ১ লাখ ১৭ হাজার

10

আকস্মিক পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী, তোড়জোড় খামারবাড়ি

11

কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে

12

দেশে আগের চেয়ে বেশি সারের মজুদ আছে-কৃষিমন্ত্রী

13

অবৈধ ঘেরে বিপন্ন নড়াইলের কৃষি

14

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

15

হাঁসের খামারে রহিমার ভাগ্য বদল

16

রোপা আমনে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

17

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

18

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20