প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2026 ইং
লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

কৃষি সময় ডেস্কঃ
গোপালগঞ্জ সদর উপজেলার তালা জগারচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধা লেয়াকত আলী শিকদারের জমিতে ফলন্ত গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পূত্রবধু লিপি বেগম।
এ ঘটনার প্রেক্ষিতে লিপি বেগম গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয় গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে তালা জগারচর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী শিকদারের জমিতে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করেন।
এ সময় জমিতে থাকা ফলন্ত কলাগাছ, মেহগনি, সুপারি, শিরীষ, আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়