কৃষি সময়
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়

কৃষি সময় ডেস্কঃ 
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। পরে এটি দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে বিক্রি হয়। ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি শেষ পর্যন্ত ৭৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা ও যমুনা নদীর মোহনা এলাকায় জেলে সেকেন হালদারের জালে মাছটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জেলে সেকেন হালদার জানান, শনিবার সকালে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান তিনি। দিনভর জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ না পেলেও দুপুরের দিকে পদ্মা-যমুনার মোহনায় জাল তুলতেই বিশাল আকৃতির বাঘাইড়টি উঠে আসে। পরে মাছটি মেপে দেখা যায় ওজন ৩৩ কেজি।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘দৌলতদিয়া আড়তে নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৭২ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নিই। এরপর মোবাইল ফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৭৯ হাজার ২০০ টাকায় বিক্রি করে দিই।

বিশাল আকৃতির মাছটি আড়তে আনা হলে তা দেখতে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উৎসুক ভিড় জমে যায়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজনার বিলে মৎস্য চাষে ভাগ্য বদলের হাতছানি

1

মধুপুরের বনভূমি পরিণত হচ্ছে বাণিজ্যিক বাগানে

2

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

3

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

4

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

5

পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

6

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

7

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

8

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

9

দুর্যোগে কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি হাজার কোটি টাকা

10

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

11

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

12

পদ্মার ভাঙনে নদীগর্ভে হাজার বিঘা জমি

13

৫ একর বনভূমি উদ্ধার

14

রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা কোর্স

15

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

16

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

17

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

18

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

19

দিনাজপুরে ৬৬৯ বস্তা সার জব্দ

20