কৃষি সময়
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিষ দিয়ে কৃষককের ধান পুড়িয়ে দেবার অভিযোগ

মাদারীপুর সংবাদদাতাঃ 
৬০ শতক জমিতে কিটনাশক প্রয়োগ করে ধান পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে। এতে চরম ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার চরম ক্ষতির মুখে পড়েছেন। মাদারীপুরের ডাসার উপজেলার ধূয়াসার এলাকায় ১৭ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।  

জানা যায়,ওই গ্রামের ইতালি প্রবাসী মেনাজুল আকনের পরিবার ৬০ শতক জমিতে ধান চাষাবাদ করেন। ধানগাছগুলো শীর্ষ বের হবার উপক্রম হয়েছিলো। ভুক্তভোগী পরিবারের দাভী ঘটনার পরদিন সকালে জমিতে গিয়ে দেখতে পান, বিষাক্ত কীটনাশকের প্রভাবে ধানগাছগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্থ পরিবারের নারী মিম আক্তারের দাবি, একই গ্রামের ইব্রাহিম মাতুব্বর এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তারা ডাসার থানায় লিখিত অভিযোগ করেছেন। 

এ বিষয়ে ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ইব্রাহিম মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমির বিরোধে দেড় শতাধিক গাছ কাটার অভিযোগ

1

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

2

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই

3

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

4

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

5

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

6

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

7

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

8

কুড়িগ্রামের চরাঞ্চলে গরু পালন বাড়ছে

9

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

10

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

11

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

12

উন্মুক্ত স্থানে বর্জ্যের ভাগাড়ে অতিষ্ঠ মানুষ

13

এয়ার ফ্লো মেশিন বিতরণ

14

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

15

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

16

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

17

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

18

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

19

চাহিদার ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন রংপুরে

20