কৃষি সময়
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহী পেঁপে চাষে সাইদুরের ভাগ্য বদল

কুষ্টিয়া সংবাদদাতাঃ 
শাহী জাতের পেঁেপ চাষাবাদে ভাগ্য বদলেছে সাইদুর রহমান সোনা নামে এক উদ্যোক্তার। তিনি মাত্র ৩২ হাজার টাকার পুঁজি নিয়ে এ চাষাবাদে নেমে এখন পর্যন্ত ২০ লাখ ৭৫ হাজার টাকার পেঁেপ বিক্রি করেছেন। বছরজুড়ে পেঁপে চাষে তার এমন সাফল্য এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সফল এ উদ্যোক্তা কৃষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চুয়ামল্লিকপাড়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়,এই উদ্যোক্তা একসময় সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দেশে ফিরে কৃষি কাজে মনযোগ দেন। স্থানীয় কৃষকরা যখন প্রচলিত শাক-সবজি চাষে ব্যস্ত, তখন ভিন্ন চিন্তা থেকে শাহী জাতের পেঁপে চাষে ঝুঁকেন সাইদুর। কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে গড়ে তোলেন ১০ বিঘার বাগান। তার পেঁপে বাগানের প্রতিটি গাছে প্রচুর পেঁপে ঝুলছে। একটি গাছ থেকে গড়ে প্রায় এক মণ পেঁপে পাওয়া যাচ্ছে। এমন বাম্পার ফলনে এই বাগানটি এখন বিভিন্ন এলাকার মানুষ দেখতে আসছেন। তারাও এই পেঁপে চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন। 

পেঁপে বাগানের উদ্যোক্তা সাইদুর রহমান জানান, গত মানিকগঞ্জের সিংগাইর থেকে শাহী জাতের পাকা পেঁপের ১০ মণ বীজ সংগ্রহ করেন তিনি। প্রতি কেজি ৮০ টাকা দরে বীজ কিনতে তার খরচ হয় ৩২ হাজার টাকা। পরবর্তী সময়ে শ্রমিকসহ অন্যান্য খরচ যুক্ত হলেও চলতি সেপ্টেম্বর মাস পর্যন্ত পেঁপে বিক্রি করে তার আয় দাঁড়িয়েছে ২০ লাখ ৭৫ হাজার টাকা। 

দৌলতপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ‘দৌলতপুরের মাটি এমনিতেই উর্বর। এর সঙ্গে কৃষকরা সঠিক জাত নির্বাচন করতে পারলে ভালো ফলন পাওয়া সম্ভব। সাইদুর রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। শাহী জাতের পেঁপে উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। প্রতিটি গাছ থেকে ৩০ থেকে ৪০ কেজির বেশি পেঁপে পাওয়া যায়। একবার গাছ লাগানোর পর একাধিকবার ফলন পাওয়া এ জাতের অন্যতম সুবিধা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

1

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

2

বিলুপ্তির পথে সাদা বক

3

মাছের আঁশ বেচে আয় জেলে পরিবারের

4

বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি

5

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

6

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

7

ভাসমান হাটে জমজমাট সবজি কেনাবেচা

8

ফিড কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ

9

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া বিক্রি

10

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

11

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

12

সাপের কামড়ে ১৩ জন হাসপাতালে

13

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

14

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

15

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

16

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

17

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

18

কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির- উদ-দৌলা

19

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

20